ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উদ্বেগ প্রকাশ

রানা এস এম সোহেল:
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩৮
আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৪

বাংলাদেশে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) মিচেল লি প্রথম আলো কার্যালয়ে এসে গণমাধ্যমের ওপর আক্রমণে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্বাধীন ও উন্মুক্ত তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে আসেন মিচেল লি। তিনি গত ১৮ ডিসেম্বর উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হওয়া প্রথম আলোর প্রতি সংহতি জানাতে এসে ক্ষতিগ্রস্ত কার্যালয় ঘুরে দেখেন। এ সময় তিনি পুড়িয়ে দেওয়া ভবন পরিদর্শন করতে গিয়ে নানা বিষয়ে খোঁজ নেন।

বাংলাদেশে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিচেল লি বলেন, ‘গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ গণমাধ্যম। তাই আমি প্রথম আলো ও গণমাধ্যমের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি।’ গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম আলোর প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

মিচেল লি বলেন, মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশকে এগিয়ে নিতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি। কারণ, গণমাধ্যমই জনগণকে তথ্য জানায়। তাই গণমাধ্যমের ওপর হামলা উদ্বেগের। আশা করব, স্বাধীন ও উন্মুক্ত তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

প্রথম আলো কার্যালয়ে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে সন্ত্রাসী আক্রমণ হয়। হামলাকারীরা ভাঙচুর-লুটপাটের পাশাপাশি সংবাদপত্র দুটির ভবন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গণমাধ্যম প্রতিষ্ঠানে এমন হামলায় দেশে ও বিদেশে নিন্দার ঝড় ওঠে।

আমার বার্তা/এল/এমই

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মাধ্যমে

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক

গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া

গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরেফেরা যাত্রীদের

ভোট সুষ্ঠু করতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন ইসির

ঢাকার নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

নির্বাচনে যেকোনো অনিয়ম শক্তভাবে তদারিক করা হবে: সিইসি

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি

ভোটের আগে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়