ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো নিয়ন্ত্রণযোগ্য

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬
আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদির শরীরের অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে এ ব্রিফিং হয়। এদিন বেলা দেড়টার কিছু সময় আগে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরে ঢোকে। এরপর বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

ব্রিফিংয়ে সায়েদুর রহমান বলেন, ‘ওনার (হাদির) গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো... কিডনি, হার্ট এবং রেসপিরেশন- এ তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য বলা যেতে পারে। বিভিন্ন ওষুধ আর অক্সিজেনের মাধ্যমে এগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।’

এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল টেলিকনফারেন্সে যোগাযোগ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু তার জন্য দোয়া চাইব। এটুকু বলতে পারি, যদি আল্লাহ রহম করেন, তাহলে হয়তো হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।’

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও ঢাকার এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ একসঙ্গে ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সায়েদুর রহমান।

উল্লেখ্য, গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়।

আমার বার্তা/এমই

কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে: সিইসি

নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানার পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি

অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

জুলাই অভ্যুত্থানে ছয়জন সাংবাদিক মারা গেছেন, তাদের কারো সঙ্গে সুরক্ষা সামগ্রী ছিল না, কারো কাছে

শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি

ফের তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাক পেয়ে যে প্রতিক্রিয়া স্কটল্যান্ডের

কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে: সিইসি

অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার আয়কর নথি জব্দ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে উদারপন্থি গণতন্ত্র চাই: মির্জা ফখরুল

চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড: জামায়াত আমির

এই সময়ে হার্ট ভালো রাখতে কী খাবেন

সুরা ফাতেহার বরকতে হবে রোগ নিরাময়