ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

আজ বেগম রোকেয়া দিবস

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯

বেগম রোকেয়া দিবস আজ মঙ্গলবার। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর দিবসটি পালন করা হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ১৯৩২ সালের একই দিনে এই মহীয়সীর মৃত্যু হয়।

খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিন আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর। তাই দিবসটি সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস।

এ দিনে বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করা হয়।

মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং শানিত লেখনীর মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ শতকের একজন বিরল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় তিনি দেশি-বিদেশি লেখকদের লেখার সঙ্গে পরিচিত হন।

১৯০২ সালে পিপাসা নামে একটি বাংলা গল্প লিখে সুনাম কুড়ান। এরপর একে একে লেখেন ‘মতিচূর’ প্রবন্ধ এবং সুলতানার স্বপ্ন এর মতো নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনি। ১৯০৯ সালে পাঁচ ছাত্রী নিয়ে ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল’ স্থাপন করেন। নারীদের উন্নয়নে অবদান রাখায় এবার রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

আমার বার্তা/এমই

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

দ্বিপাক্ষিক কূটনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল শোয়েব চৌধুরীকে বিশেষ সম্মাননা দিয়েছে

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯ এপ্রিল)

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা বা তাদের কাছ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার