ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বেবিচকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস- অক্টোবর ২০২৫ উদ্‌যাপিত

আমার বার্তা অনলাইন
১৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

বিশ্বজুড়ে অক্টোবর মাসব্যাপী “সাইবার নিরাপত্তা সচেতনতা মাস” উদযাপন উপলক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ কর্তৃক আয়োজিত এক সেমিনার আজ ১৪ অক্টোবর (মঙ্গলবার) ২০২৫ তারিখে বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত হয়।

বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করা এবং অনলাইন বিশ্বে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষিত রাখার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি (Air Vice Marshal Md Mostafa Mahmood Siddiq, BSP, GUP, ndc, afwc, acsc, psc)। সভাপতি ছিলেন বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি (Air Commodore Abu Sayeed Mehboob Khan, BSP, BUP, ndc, psc)। এছাড়াও, টেকনিক্যাল বিষয়ে উপস্থাপনা প্রদান করেন বেবিচকের আইটি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান।

অনুষ্ঠানে ব্যানার প্রদর্শন, লিফলেট বিতরণ, “নিরাপদ অনলাইন জীবন” শীর্ষক উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বেবিচক চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি সাইবার সিকিউরিটি সচেতনতা মাস – অক্টোবর ২০২৫ উদযাপনের অংশ হিসেবে। বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বব্যাপী সাইবার আক্রমণ ও সাইবার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিমান চলাচল খাতের প্রতিটি সদস্যের জন্য সাইবার নিরাপত্তা রক্ষা ও ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একটি মৌলিক দায়িত্ব। আমাদের প্রতিদিনের কাজের সামান্য অবহেলাও বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রত্যেকে সচেতন থেকে এবং মৌলিক সুরক্ষা বিধি মেনে চলার মাধ্যমে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, বিমান চলাচল একটি বৈশ্বিক ক্ষেত্র যেখানে প্রতিটি দেশের কার্যক্রম পরস্পরের সঙ্গে যুক্ত। কোনো একটি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ ঘটলে তার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়তে পারে। তাই সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবি, এবং এটি কেবল আইটি বিশেষজ্ঞদের নয়, বরং প্রত্যেকের দায়িত্ব।

অনুষ্ঠানে বেবিচকের সদস্যগণ, পরিচালক, উপপরিচালক, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু