ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১৮:৩৪

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলার পেছনে কোনো রাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। তিনি বলেন, ‘জনমনে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্যই প্রতীকটি সরিয়ে রাখা হয়েছে।’

বুধবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে জনমনে কিছু দ্বিধা-দ্বন্দ্ব ও প্রশ্ন দেখা দিয়েছে। তাই বিভ্রান্তি দূর করতেই ওয়েবসাইট থেকে প্রতীকটি সাময়িকভাবে সরিয়ে রাখা হয়েছে। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, কমিশন মনে করেছে এটি সরানো যুক্তিসঙ্গত হবে।’

তবে তিনি নিশ্চিত করেন, গেজেটে নৌকা প্রতীক এখনো বহাল রয়েছে। তিনি বলেন, ‘শিডিউলে নৌকা থাকবে, তবে সেটি সংরক্ষিত থাকবে—অর্থাৎ অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না।’

নৌকা প্রতীক সরিয়ে ফেলার পেছনে কোনো চাপ রয়েছে কিনা— এমন প্রশ্নে তিনি বলেন, ‘এর সঙ্গে কোনো চাপ বা প্রভাব নেই। এটি একান্তই কমিশনের প্রশাসনিক সিদ্ধান্ত।’

জামায়াতে ইসলামীর 'দাঁড়িপাল্লা' প্রতীক ওয়েবসাইটে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘গেজেট অনুযায়ী তথ্য হালনাগাদ করা হয়েছে, তবে অতিরিক্ত ব্যাখ্যামূলক তথ্য যোগ করা হয়নি। এটি পরে ঠিক করা হবে।’

এ ছাড়া, শাপলা প্রতীক তফসিলে যুক্ত হবে কিনা— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কমিশন এখনো শাপলাকে অন্তর্ভুক্ত করেনি। ভবিষ্যতে সিদ্ধান্ত নিলে তা জানানো হবে।’

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু