ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

দেশে নিষিদ্ধ হলো পিরানহা ও পাকু মাছ চাষ

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৮
আপডেট  : ২৮ এপ্রিল ২০২৫, ১৬:০৯

পিরানহা নিষিদ্ধ করার আগে দুই মাস গবেষণা করেছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। তবে পাকু নিয়ে কোনো গবেষণা হয়নি।

পিরানহা মাছ দেশে নিষিদ্ধ। সমগোত্রের হওয়ায় পিরানহার মতো দেখতে পাকু মাছও দেশে নিষিদ্ধ করেছে সরকার।

তারপরও দেশের বিভিন্ন জায়গায় এই গোত্রের মাছের চাষ হচ্ছে। বাজারে বিক্রিও হচ্ছে। দামে তুলনামূলক সস্তা হওয়ায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা এই মাছ কিনছেন।

গত শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া এলাকার একটি পুকুর থেকে ২০ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ করা হয়। এই মাছ চাষের দায়ে পুকুরের মালিক আইয়ুব আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় বাজারে প্রতি কেজি পিরানহা ১৫০ টাকায় বিক্রি হয়। সে হিসাবে ২০ মণের দাম দাঁড়ায় ১ লাখ ২০ হাজার টাকার মতো। জব্দ করা পিরানহা পরে উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

বিভিন্ন গবেষণা প্রতিবেদনের তথ্য ও গবেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশে চাষ হওয়া পিরানহা গোত্রের মাছটি মূলত পাকু। রেড বেলিড পাকু নামেও মাছটি পরিচিত। পাকু আর পিরানহা একই গোত্রের মাছ। ২০০৮ সালে পাকু মাছকেও নিষিদ্ধ করে সরকার।

কিন্তু প্রশ্ন হলো, দেশে পিরানহা গোত্রের যেসব মাছ চাষ ও বিক্রি হয়, তা জলজ বাস্তুতন্ত্রের জন্য কতটা ক্ষতিকর?

বিভিন্ন গবেষণা প্রতিবেদনের তথ্য ও গবেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশে চাষ হওয়া পিরানহা গোত্রের মাছটি মূলত পাকু। রেড বেলিড পাকু নামেও মাছটি পরিচিত। পাকু আর পিরানহা একই গোত্রের মাছ। ২০০৮ সালে পাকু মাছকেও নিষিদ্ধ করে সরকার।

দেশের বাজারে একেক জায়গায় একেক নামে পাকু বিক্রি হয়। গায়ে লালচে রং থাকায় অনেক জায়গায় মাছটিকে ডাকা হয় ‘লাল চান্দা’ নামে। আবার রুপচাঁদার মতো আকৃতির জন্য মাছটিকে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে ডাকা হয় ‘রুপচাঁদা’ নামেও।

পিরানহা নিয়ে গবেষক দলের সদস্য ছিলেন বিএফআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডুরিন আখতার জাহান। দেশের জলজ বাস্তুতন্ত্রের জন্য এই মাছ কতটা ক্ষতিকর, তা বুঝতে অ্যাকুয়ারিয়ামে থাকা পিরানহা নিয়ে গবেষণা করা হয়েছিল। রেড বেলিড পাকু নিয়ে কোনো গবেষণা হয়নি।

পিরানহা দলবদ্ধভাবে যেকোনো বড় প্রাণীকে নিমেষে সাবাড় করে দিতে পারে বলে জানান ডুরিন আখতার জাহান। তিনি বলেন, পিরানহা মাছটি সুস্বাদু। খেতে অসুবিধা হয় না। মাছটি বদ্ধ জায়গায় চাষ করলে নিরাপদ।

কিন্তু সমস্যা হলো, দেশে বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়। তাই এই মাছ চাষ করা হলে যেকোনো সময় তা উন্মুক্ত জলাশয়ে, নদীতে চলে যেতে পারে। আর একবার যদি চলে যায়, তাহলে পুরো জলজ বাস্তুতন্ত্রের জন্য এই মাছ হুমকি হয়ে দাঁড়াতে পারে।

পিরানহা রাক্ষুসে স্বভাবের মাছ। মাংসাশী পিরানহার একটি ঝাঁক মিনিটের মধ্যে বড় কোনো প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে। অন্যদিকে পাকু মাছ ছোট জলজ উদ্ভিদ ও পোকামাকড় খেয়ে বাঁচে।

আমার বার্তা/এল/এমই

এলজিইডিতে স্থবিরতা কাটাতে বড় পদক্ষেপ: ১৯৭ প্রকৌশলীকে নির্বাহী দায়িত্ব

দীর্ঘদিন ধরে চলমান জনবল সংকট নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতীয় গ্রিডে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

দৈনিক ২৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান নিশ্চিত হয়েছে এবং বর্তমানে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন তানভীর গনি ও বিজন কান্তি

প্রধানমন্ত্রীর আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলজিইডিতে স্থবিরতা কাটাতে বড় পদক্ষেপ: ১৯৭ প্রকৌশলীকে নির্বাহী দায়িত্ব

জাতীয় গ্রিডে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন তানভীর গনি ও বিজন কান্তি

জামায়াত মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হয় না: রাশেদ খান

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, যুদ্ধনীতি-অপমানে বন্ধুত্বে ফাটল

ফেনীতে ২ কোটি ১৩ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠানের

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক: বাণিজ্যমন্ত্রী

১৩৩ অধ্যাদেশ যাচাই: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

অভিভাবকদের গান-বাজনায় বাধ্য করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: হেফাজত

ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিসিবি থেকে পদত্যাগ করলেন আরেক পরিচালক ইয়াসির ফয়সাল

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী