ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

পারলে ড. ইউনূসকে নিয়েও লেখেন: সাংবাদিকদের প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:
০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১১

ট্যাগিংয়ের ভয় না করে সিরিয়াস সাংবাদিকতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনি পারলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে লেখেন। আমার সিস্টেমেটিক ফেইলর থাকলে আমাকে নিয়ে লেখেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিক সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রথম পর্ব ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমরা চাই আপনারা সবাই লেখেন, কারা কারা জঙ্গিতে জড়িত হচ্ছে, আমাদের সমাজে রেডিকালিজম আছে। আমরা চাই আপনারা সিরিয়াস জার্নালিজম করেন। আমাদেরকে জানান, কারা কারা এখানে জড়িত। আপনারা যদি ট্যাগিংয়ের ভয়ে বন্ধ করে দেন, আমরা কীভাবে জানব। অনেক ক্ষেত্রে আমরা তো পুলিশের ওপর নির্ভর করতে পারি না। আপনার জার্নালিজম আমাদেরকে তথ্য প্রদান করে। আগেই যদি একটা কনক্লুশন ড্র করে ফেলেন যে ওই বিষয়ে রিপোর্ট করা যাবে না, তাতো একটা ভয়াবহ বিষয়। এটা আমরা চাচ্ছি না।

শফিকুল আলম আরও বলেন, আমরা সবাইকে বলছি, আপনি পারলে অধ্যাপক ড. ইউনূসকে নিয়ে লেখেন। আমাদেরকে নিয়ে লেখেন, আমরা কি কি করছি। ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন। আমার সিস্টেমেটিক ফেইলর থাকলে আমাকে নিয়ে লেখেন। সমাজে সততা আসুক। সবাইকে নিয়ে লেখেন। প্রথম আলোর জার্নালিজম নিয়ে বড় একটা লেখা লেখেন। আমি হই আর আমার বস হোক আমরা কেউ সমালোচনার ঊর্ধ্বে না। একে নিয়ে লেখা যাবে না, ওকে নিয়ে লেখা যাবে না, এটা খুব বাজে জিনিস, আমরা এটা থেকে মুক্ত হতে চাই।

প্রথম অধিবেশনে সঞ্চালনা করেন টিআইবি পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহা. বদরুদ্দোজা, অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক কুররাতুল-আইন-তাহমিনা, গ্রামের কাগজ (যশোর) সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ইউএসএ (ওয়াশিংটন) প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

আমার বার্তা/এমই

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার