ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

মুশফিককে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া চমৎকার সিদ্ধান্ত: জন ড্যানিলয়েচ

নিজস্ব প্রতিবেদক:
২৪ অক্টোবর ২০২৪, ১০:৪২

বহির্বিশ্বে জুলাই গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরতে মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের চমৎকার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলয়েচ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন।

জন ড্যানিলয়েচ লিখেছেন, ‘তিনি (মুশফিক) বাংলাদেশের জন্য একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন।’

আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মুহূর্তে বাংলাদেশের জুলাই বিপ্লবের গল্প তুলে ধরার জন্য মুশফিককে উপযুক্ত ব্যক্তি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেক এই কূটনীতিক লিখেছেন, ‘আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া জুলাই বিপ্লবের ঘটনা এবং মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য মুশফিক ইতোমধ্যেই তার দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রথা ভেঙে কাজ করার মতো এমন কূটনীতিক বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন। তবে রাইট টু ফ্রিডম থেকে আমরা তাকে হারাবো, এজন্য কষ্ট লাগছে।’

মুশফিকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান জন জন ড্যানিলয়েচ।

এদিকে, রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার খবরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারী বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। তিনি আমার প্রতি যে আস্থা এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন আমি সর্বতভাবে সেই আস্থা-বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে চেষ্টা করব।

তিনি বলেন, অধ্যাপক ইউনূসের থেকে বিভিন্ন সময়ে অভিভাবক সুলভ ভয়েস পেয়েছি। তিনি ব্যক্তিগতভাবে আমাকে চেনেন এটা আমার বড় অর্জন।

তিনি আরও বলেন, আমি খুব সৌভাগ্যবান, আমি সবসময় বলেছি, যাকে নিয়ে সারাবিশ্বে গর্ব করে, যার পরিচয়ে আমরা পরিচিত হই, আমি যখন তার ব্যক্তিগত স্নেহ এনজয় করি। আমি মনে করি, তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন-জানেন এটা আমার কাছে সবচেয়ে বড় অর্জন। আজকে আমার বলতে দ্বিধা নেই, বিভিন্ন সময়ে তার অভিভাবক সুলভ ভয়েস উনার থেকে পেয়েছি।

মুশফিকুল বলেন, অধ্যাপক ড. ইউনূসকে বাংলাদেশের মানুষ পেল, কিন্তু কাজে লাগাতে পারলো না এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না।

এ সময় পলাতক শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা যেন আর ফিরতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আমার বার্তা/জেএইচ

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার