ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে প্রত্যর্পণের পরিকল্পনা করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫২

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করতে চলেছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। জুলাই ও আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গণহত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার প্রস্তুতি শুরু হয়েছে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ঢাকার আইসিটিতে আবেদন করা হবে।

তাজুল ইসলামকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করব, যাতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য, নথি ও প্রমাণগুলো সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে সংকলন, পরীক্ষা ও ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ।

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের মতে, হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ফলে এক হাজারেরও বেশি লোক মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন।

শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনা এবং আরও ৯ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণহত্যা মামলার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারে স্বচ্ছতার জন্য সবকিছু করবে বর্তমান সরকার।

এর আগে, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা করা দরকার তাই করবে।

আমার বার্তা/এমই

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়