ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ঘুষ বাণিজ্যে সিদ্ধহস্ত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর

অনলাইন ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ১৩:২৯

পুলিশে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে ঘুষের রাজত্ব কায়েম করেছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এর বাইরে সাভার, গাজীপুর ও কেরানীগঞ্জে জমি ও মার্কেট দখল, চাঁদাবাজি, বেনামে ব্যবসা ও মামলার মধ্যস্থতা করেও আয় করেছেন কোটি কোটি টাকা। পুলিশের গোয়েন্দা রিপোর্ট বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার সুবাদে সব সময়ই সুবিধাজনক পদে বহাল ছিলেন এই পুলিশ কর্মকর্তা।

রাজধানীর শান্তিনগরের সান টাওয়ারের আইএসপি প্রতিষ্ঠান অন্তরঙ্গ। এতে বিনিয়োগ আছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইন্সপেক্টর নাজমা আক্তারের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি। আসাদুজ্জামান-নাজমা দম্পতির চট্টগ্রামের গাড়ি ব্যবসারও প্রকৃত মালিক হাবিবুর রহমান।

সাভার বাসস্ট্যান্ডের রূপকথা মার্কেট দখলেরও অভিযোগ রয়েছে হাবিবুর রহমানের বিরুদ্ধে। পুলিশের মাধ্যমে দখল নিয়ে ভাড়া তুলছিলেন তিনিই। সাভারের বেদেপল্লিতে চাঁদাবাজির অভিযোগ মিলেছে তার বিরুদ্ধে। এমনকি কবরস্থান করার নামেও জোর করে জমি কিনেছেন হাবিব।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ডিসি হেডকোয়ার্টার্স থাকাকালে প্রথমবার ১৭৫ কোটি ও দ্বিতীয় দফায় ৭৫ কোটি ঘুষ নিয়ে জনবল নিয়োগ দিয়েছেন ডিএমপির সাবেক এ কমিশনার। এ ছাড়া বদলি এবং পদন্নোতি বাণিজ্যও করেছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতারণার মাধ্যমে হাবিবুর রহমান নিয়োগ বাণিজ্য করেছেন। তিনি কিন্তু এগুলো এককভাবে করেছেন, এমন নয়। ব্যবসা-বাণিজ্য, নামে-বেনামে করেছেন। এই যোগসাজশে অনেকেই রয়েছেন।’

উল্লেখ্য, হাবিবুর রহমান ডিএমপিতে ডিসি হেডকোয়ার্টার্স, এসপি ঢাকা, ডিআইজি ঢাকা, টুরিস্ট পুলিশের প্রধান এবং কমিশনার পদে ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৩ আগস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে অবসরে পাঠানো হয়। দীর্ঘ তিন বছর ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন শেষে অতিরিক্ত আইজিপি হিসেবে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পেশাগত জীবনে তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং দুইবার প্রেসিডেন্ট পুলিশ পদকে (পিপিএম) পান হাবিবুর রহমান।

আমার বার্তা/জেএইচ

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার