ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল জানুয়ারির শেষ সপ্তাহে

অনলাইন ডেস্ক:
১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫৬

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল জানুয়ারির শেষ সপ্তাহে। এবারও পাঁচটি ধাপে এই নির্বাচন আয়োজন করতে চায় সাংবিধানিক সংস্থাটি।

ইসি সূত্রে জানা যায়, ইতিমধ্যে প্রথম ধাপের উপজেলা নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা। তবে কিছু কিছু উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় ওইসব উপজেলায় নির্বাচন পরে হবে।

উপজেলা নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি গতবারের ন্যায় এবারও দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত আরও সচিব বলেন, নির্বাচন কমিশন সারা বছর কোন না কোন নির্বাচন আয়োজনের মধ্যে থাকে। কিছুদিন আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এবার পাঁচটি ধাপে উপজেলা নির্বাচন আয়োজন করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে কয়টি উপজেলা নির্বাচন হবে সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কমিশন সভায়।

অশোক কুমার দেবনাথ বলেন, সামনে পবিত্র রমজান, তার আগেই প্রথম ধাপের নির্বাচন করা হবে। এরপর বর্ষা মৌসুম থাকায় দ্রুতই পরবর্তী ধাপের নির্বাচনের আয়োজন সম্পূর্ণ করতে চাই।

ইসি সূত্র জানায়, উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারের বিভাগ। বস্তুত গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের প্রশ্নে উপজেলা পরিষদই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নির্বাচনে অংশ নিতে চাইলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে কিনা, সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার, জেলা পরিষদের সদস্য, পৌরসভার মেয়র-কাউন্সিলরদের পদত্যাগ করতে হবে। এছাড়া অনেক কলেজ সরকারি হয়েছে কিন্তু সেখানে যারা চাকরি করেন, তারা এখনও সরকারি হননি। তাদেরও উপজেলা পরিষদে নির্বাচন করতে হলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।

উপজেলা পরিষদ আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার তারিখের আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, পরিষদের প্রথম বৈঠক থেকে মেয়াদ শুরু হয়। উপজেলা নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ১৯৮৫ সালে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

আমার বার্তা/এমই

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার