ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

লাউ দিয়ে মুরগির ঝোল করবেন যেভাবে

আমার বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৫, ১২:২৭

শীতের সবজি হিসেবে পরিচিত হলেও সারা বছরই এখন লাউ পাওয়া যায়। গরমে লাউ পেট ঠান্ডা রাখে। লাউ দিয়ে মুরগির ঝোল রান্না করতে পারেন। খুব সহজে কম উপকরণে এটি রান্না করা যায়। গরম ভাতের সঙ্গে যে কেউ খেতে পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে লাউ দিয়ে মুরগির ঝোল রান্না করবেন-

উপকরণ

১. মুরগির মাংস আধা কেজি

২. লাউ মাঝারি আকারের ১টি

৩. পেঁয়াজ কুচি আধা কাপ

৪. রসুনবাটা ১ চা চামচ

৫. আদাবাটা ১ চা চামচ

৬. জিরাবাটা আধা চা চামচ

৭. হলুদ ও মরিচ গুঁড়া ১ চা চামচ করে

৮. গরম মসলা গুঁড়া ১ চা চামচ

৯. এলাচ ৩-৪টি

১০. দারুচিনি ২ টুকরা

১১. তেজপাতা ২ টি

১২. কাঁচামরিচ ৩-৪টি

১৩. গরম পানি ২ কাপ

১৪. লবণ স্বাদমতো

১৫. তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমেই লাউ কিউব করে কেটে নিন। এরপর মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় কড়াই বসিয়ে তেল দিন। হালকা গরম হলে তাতে এলাচ ও দারুচিনি, পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ একটু বাদামি হলে আদা-রসুন বাটা, তেজপাতা, হলুদ মরিচ, জিরা বাটা, গরম মসলা গুঁড়া এবং সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মসলা কষানো হলে গেলে তাতে মুরগির মাংসের টুকরা দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ২০ মিনিট লো মিডিয়াম আঁচে সেদ্ধ করুন। এবার লাউ দিন। একটু নাড়াচাড়া করে ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ঝোল মাখা মাখা হলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন। এবার গরম ভাত কিংবা রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন।

আমার বার্তা/জেএইচ

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু