ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারীর মন জয় করবেন যেভাবে

আমার বার্তা অনলাইন:
২৭ এপ্রিল ২০২৫, ১৩:২৯

যে পুরুষ নারীর ভালোবাসা অর্জন করেছে, সে শুধু তার হাসিমুখ দেখেই থেমে থাকেনি। সে দেখেছে সেই নারীর রাগ, অভিমান, কষ্ট, নীরব কান্না, ভাঙা মন, অব্যক্ত চাওয়া—সবকিছু। নারী তার সবচেয়ে প্রিয় মানুষটির কাছেই সবচেয়ে বেশি জেদি হয়, সবচেয়ে বেশি অধিকার দেখায়, কারণ তার বিশ্বাস থাকে—“এই মানুষটা কখনো আমাকে ছেড়ে যাবে না।”

নারী কখনো হয় কোমলতায় মোড়ানো এক স্নেহময়ী, আবার কখনো রাগে আগুন হয়ে ওঠে। কিন্তু এই রাগ বা অভিমান কখনোই ঘৃণা নয়—বরং এটা তার ভালোবাসারই আরেকটি রূপ। কারণ, একজন নারী কখনোই যাকে ভালোবাসে না, তার উপর এমন কিছু অনুভবই করে না। তার রাগ মানে তার আগ্রহ, তার অভিমান মানেই অগাধ ভালোবাসা।

হ্যাঁ, নারীদের মুড সুইং হয়—কখনো হেসে ফেলে, আবার হঠাৎ চুপ করে যায়। কখনো খুঁটিনাটি বিষয়েও মন খারাপ হয়, আবার তুচ্ছ কিছুতেই আনন্দে ভরে ওঠে চোখ। তাদের মন বোঝা কঠিন—তবে অসম্ভব নয়। শুধু দরকার একটু মনোযোগ,একটু সময়, আর সবচেয়ে বড় কথা—একটু হৃদয় দিয়ে তাকে অনুভব করার ইচ্ছা।

অনেক পুরুষ হয়তো ভাবে—“আমি কেন সবসময় সহ্য করবো? আমারও তো রাগ আছে, আমিও তো মানুষ!”ঠিকই, আপনি মানুষ, আপনিও কষ্ট পান।আপনি চাইলে কঠোর হতে পারেন,চাইলেই তাকে দূরে সরিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যদি সত্যিই ভালোবাসেন, তাহলে একবার তার চোখের দিকে তাকান—সেখানে আপনি দেখতে পাবেন অগাধ ভালোবাসা, একটু ভয়, একটু নির্ভরতা, আর একটুখানি দিশেহারা ভরসা।

আপনি চাইলে সেই নারীকে আরও ভেঙে দিতে পারেন, কিংবা চাইলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারেন—“আছো, আমি আছি।” আপনি যদি সত্যিই শক্তিশালী হন, তাহলে তা প্রমাণ হয় রাগ দেখিয়ে নয়, তাকে সান্ত্বনা দিয়ে, বুঝিয়ে, ভালোবেসে আগলে রেখে।

কারণ বুদ্ধিমান পুরুষেরা জানে—নারীর হৃদয়ে পৌঁছাতে কঠোরতা নয়, দরকার অশেষ ধৈর্য আর অকৃত্রিম ভালোবাসা। নারীদের উপর জোর খাটিয়ে কিছুদিনের জন্য কিছু জেতা যায়, কিন্তু হৃদয় জয় করা যায় না। হৃদয় জয় করতে হয়—সহমর্মিতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সাহচর্য দিয়ে।

একজন নারী তার ভালোবাসার পুরুষকে শুধুই ভালোবাসে না—সে তাকে আশ্রয় করে, প্রার্থনায় রাখে, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে করে। যদি আপনি সেই পুরুষ হন, তাহলে সে আপনার জন্য পুরো পৃথিবী হয়ে উঠতে পারে। শুধু তার ভালোবাসাকে সম্মান দিন, বোঝার চেষ্টা করুন, আর কখনো কখনো। নারীকে জয় করতে হয় না—সে তো জয় দিয়ে দেয়।

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু