ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

এবার হত্যাচেষ্টা মামলায় কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১৪:৫৮

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মুস্তাঈন বিল্লাহ সাব্বির নামে ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ঢাকার মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলাটির তদন্তকারী কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. আবু সাঈদ গত ২৮ জুলাই আসামি কলিমউল্লাহকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত আগামীকাল বৃহস্পতিবার শুনানির তারিখ নির্ধারণ করেন।

ওই আবেদনে বলা হয়, হাজতি আসামি কলিমউল্লাহ এই মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। বর্তমানে তিনি জেল হাজতে আটক থাকায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে, তদন্তকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত কলিমউল্লাহকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এই ভাইস চ্যান্সেলরের (ভিসি) বিরুদ্ধে দুদকের করা মামলায় ওইদিনই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম মুস্তাঈন বিল্লাহ সাব্বির অংশ নেন। গত ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্বরনী রোড এলাকায় অবস্থান কালে আসামিরা মারাত্মক অস্ত্র, সন্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্যান্য আসামিদের সহায়তায় ছাত্র-জনতার উপর অতর্কিতভাবে গুলি চালায়। এসময় একটি গুলি বাদীর বাম হাতের কুনই এর মাঝখানে লেগে বিপরীত পাশে বের হয়ে যায় এবং গুরুতর জখম প্রাপ্ত হয় এবং আরও কয়েক জন গুলিবিদ্ধ হয়। উপস্থিত লোকজন বাদীকে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ভর্তি করা হয়। ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে উত্তর পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।

আমার বার্তা/এমই

সব আদালত প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করতে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত ও বার প্রাঙ্গণে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণার দাবিতে আইনি

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী ও শপথ নেওয়া সংসদ সদস্য সারোয়ার আলমগীরকে জাতীয়

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই তাহসিনকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিশেষ উপহার

এবার হত্যাচেষ্টা মামলায় কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সরকারের সর্বোচ্চ গুরুত্ব: গৃহায়ন প্রতিমন্ত্রী

আমার সম্পর্কে কমিশনারকে জিজ্ঞেস করেন বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: সেতুমন্ত্রী

স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

জিয়াউর রহমান হত্যার তদন্ত প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

বেড়েছে স্বাস্থ্য বাজেট, মানসম্মত সেবা নিশ্চিতে কাজ করবে সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

নগদকে আরও লাভজনক ও প্রতিযোগিতামূলক করতে হবে: ফকির মাহবুব আনাম

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

সংকটের মধ্যে এলো সুসংবাদ, নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত, গাজী নজরুলসহ যেসব বিষয় আলোচনায়

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আরাগচির বেফাঁস মন্তব্য : ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা চালক নিহত

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: সমাজকল্যাণমন্ত্রী

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতীয় শত্রুদের মতোই শত্রু

সব আদালত প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করতে লিগ্যাল নোটিশ