ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে কারাগারে প্রেরণ

আমার বার্তা অনলাইন:
১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে করা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মাজহারুল ইসলাম খাদিজা ইয়াসমিনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফাতেহ আলী এবং তার মেয়ে খাদিজা ইয়াসমিন রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তারা যুবদল নেতা আরিফ সিকদারকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেন।

এরই ধারাবাহিকতায় তাদের প্রত্যক্ষ প্ররোচনা ও পরিকল্পনায় ভিকটিম আরিফ সিকদারকে হত্যা করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, নিহত আরিফ সিকদারের মৃত্যুর ঘটনায় খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তার সাতদিনের রিমান্ড প্রয়োজন।

তবে এদিন মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।

গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে আরিফ সিকদার মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

এর আগে এ মামলায় সুব্রত বাইনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমার বার্তা/এলএমই

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ভোট গণনায় কারচুপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্টশিট ও নির্বাচনী নথি ইসিকে

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি থেকে পদত্যাগ করলেন আরেক পরিচালক ইয়াসির ফয়সাল

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী

সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি

আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: বিদ্যুৎ মন্ত্রী

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬, উৎপাদন ক্ষমতা ২৮ হাজার মেগাওয়াট

সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ

প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: রসিক প্রশাসক

হরমুজ প্রণালি সচল করতে ৩৫ দেশের জোট গড়ছে যুক্তরাজ্য

চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

৩৮৭ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৭২৮ টাকা

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

রাশিয়ার জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

নবীনগরে দুই কিলোমিটার সড়ক নিজ খরচে নির্মাণকরে দিলেন প্রবাসী মামুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স, পতন হয়েছে বাংলাদেশের