ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩
সাবেক বার সভাপতির মৃত্যু

অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

আমার বার্তা অনলাইন
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ঘোষণা দেন। তিনি বলেন, আপিল বিভাগ বেলা ১১টার পর ও হাইকোর্ট বিভাগ দুপুরের পর আর বসবেন না। চেম্বার আদালতের বিচারকাজও বন্ধ থাকবে বলে জানানো হয়।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন।

রোববার দিনগত রাত পৌনে এগারোটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে এক বার্তায় জানিয়েছে সুপ্রিম কোর্ট বার।

সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাযা অনুষ্ঠিত হবে।

সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের তাকে আর স্থায়ী বিচারপতি করা হয়নি। এরপর তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এ আইনজীবী।

তার মেয়ে অ্যাভোকেট সীমন্তী আহমেদ জানান, বনানী গোরস্থানে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনকে দাফন করা হবে ।

আমার বার্তা/জেএইচ

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার আয়কর নথি জব্দ

দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের বিদেশ গমনে

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

ঋণ পুনঃতফসিল করায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি

ফের তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাক পেয়ে যে প্রতিক্রিয়া স্কটল্যান্ডের

কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে: সিইসি

অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার আয়কর নথি জব্দ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে উদারপন্থি গণতন্ত্র চাই: মির্জা ফখরুল

চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড: জামায়াত আমির

এই সময়ে হার্ট ভালো রাখতে কী খাবেন

সুরা ফাতেহার বরকতে হবে রোগ নিরাময়

একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে ২৪’র ছাত্র আন্দোলন: তারেক রহমান

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক: তারেক রহমান

চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম