ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অর্জন-ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে

প্রধান বিচারপতি
আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫০

সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাফল্য যেমন আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। এমন মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেন, সেদিক থেকে সবার কাছে আমার আহ্বান রইলো- আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের তো বটেই এবং আমাদের যত স্টেকহোল্ডার আছে তাদের সবাইকে এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা এই ধারাবাহিকতা যেন অটল থাকে, অটুট থাকে।

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় তার সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজেত সচিব, সুপ্রিম কোর্ট ও সচিবালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়া, এ সময় বিভিন্ন দেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচারকার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা। সেটা কিন্তু একাগ্র প্রচেষ্টায় (কনসেন্ট্রেটেড) হয়ে গেলো সুপ্রিম কোর্টের কাছে। এটার সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আরও বলেন, প্রতিষ্ঠানে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের নিজেদেরকে পাচ্ছি। এখানে যাদের দেখছেন,আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। কালেক্টিভভাবে এই সচিবালয়ে আমাদের প্রাপ্তি হয়েছে।

তিনি বলেন, ২৬ বছরের যাত্রা, কিন্তু এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে- এই সচিবালয়ের যে কার্যক্রম এটা স্থায়িত্ব বজায় রাখা এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে আমরা কত সাফল্যের সঙ্গে সেটা আমরা অর্জন করতে পারবো।

প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি সবসময় বলি ফোর্থ স্টেট যারা মিডিয়া আছেন, প্রিন্টেড, ইলেকট্রনিক মিডিয়া আছেন- আপনারা গত ১৬ মাসে আমাদের যে সহযোগিতা দিয়েছেন, সারাদেশে আমাদের যে বার্তা পৌঁছে দিয়েছেন সেটার জন্য আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের ছাড়া এটা করতে পারতাম না এবং সামনেও আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন। আজকের এই শুভ সূচনা হচ্ছে। এরপরে দেখবেন প্রতিদিন আমাদের কিছু না কিছু কার্যক্রম হচ্ছে।

এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, দুটো কমিটি অলরেডি গঠন করা হয়েছে এবং এই কার্যক্রম এখন প্রতিদিন প্রক্রিয়াধীন থাকলো। আরেকটা সার্কুলার জারি করার দরকার আছে। এটা বাস্তবায়নে কী লাভ হবে তা দেখবেন প্রতিদিন। আপনাদের শুভেচ্ছা কামনা করছি।

আমার বার্তা/এমই

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার আয়কর নথি জব্দ

দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের বিদেশ গমনে

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

ঋণ পুনঃতফসিল করায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি

ফের তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাক পেয়ে যে প্রতিক্রিয়া স্কটল্যান্ডের

কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে: সিইসি

অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার আয়কর নথি জব্দ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে উদারপন্থি গণতন্ত্র চাই: মির্জা ফখরুল

চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড: জামায়াত আমির