ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৬:৪১

হবিগঞ্জ পৌর জামায়াতের নেতা ও ব্যবসায়ী মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলার প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ১০ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে বাদী ও আসামিপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের সামনেই উভয়পক্ষ একে অপরের ওপর হামলার চেষ্টা করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

মামলার সূত্রে জানা যায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মকা গ্রামের শফিকুল আলম চৌধুরীর সঙ্গে তার চাচাতো ভাই হবিগঞ্জ পৌর জামায়াতের ৬নং ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মহিবুর রহমান চৌধুরীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১৩ সালের ১৭ জুন সন্ধ্যায় ওই বিরোধের জেরে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় মহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে শফিকুল আলমকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ২৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

২০১৭ সালের ১০ আগস্ট ১৯ আসামির বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু হয়। রাষ্ট্রপক্ষ আদালতে মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৩ আসামি হলেন: সেবুল মিয়া, মুকসুদ মিয়া, জাহাঙ্গীর মিয়া, শহিদুল আলম চৌধুরী আকিক, মুকিব মিয়া, সায়েদ মিয়া, আলমগীর মিয়া, তারা মিয়া, আব্দুল কাইয়ুম, রুবেল, নাহিদ, শামিম ও রতিশ মিয়া।

রায়ে বুলবুল মিয়া ও জুয়েল মিয়াকে মামলা থেকে খালাস প্রদান করা হয়। এছাড়া মামলা চলাকালীন সময়ে আসামি আকবর হোসেন, আব্দুল কাইয়ুম ও শাহজাহান মিয়া মৃত্যুবরণ করায় আদালত তাদের অব্যাহতি প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গুলজার খান এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের ভাই মাহফুজ চৌধুরী। তিনি বলেন, ‘এই রায়ে আমরা হতাশ, উচ্চ আদালতে আপিল করব।’ একইভাবে আসামিপক্ষও রায়ে অসন্তুষ্ট হয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গুলজার খান বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

আমার বার্তা/এল/এমই

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু