ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

দুদকের মামলায় গ্রেপ্তার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ প্রহরায় কাঠগড়ায় তোলা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৪ মে দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বাদী হয়ে এ মামলা করেন। এতে মোরশেদ আলমসহ তিনজনকে আসামি করা হয়।

মামলার অপর দুই আসামি হলেন- মোরশেদ আলমের ছেলে বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আলম এবং মোরশেদ আলমের ভাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

মামলা সূত্রে জানা গেছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এরিয়া অফিসের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম ও তার ভাই মো. জসিম উদ্দিনের মালিকানাধীন জমি কেনায় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকায়, তা গোপন করে অস্বাভাবিক দামে কেনার মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করেছেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

আমার বার্তা/এমই

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের হাটহাজারীতে জমি দখল ও মারধরের অভিযোগে করা একটি মামলায় জামিন পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ

ইকরার আত্মহত্যা: ১৭ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও

তদন্তে মিলল সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা, হচ্ছেন আসামি

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার দায়ে হওয়া মানবতাবিরোধী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার