ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

জমি নিয়ে বিরোধে হত্যার ঘটনায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১৭:১৪

পিরোজপুরের নাজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে হত্যার মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন– নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও সেলিম শেখ (৪৬) এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)। তবে মামলার বিচার চলাকালে হাতেম আলী মারা যান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাদশা শেখ নামে এক ব্যক্তি বাড়ি থেকে ধান শুকাতে যাওয়ার পথে প্রতিপক্ষের ১৪-১৫ জন লোক তার ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারধর করা হয় এবং হাসপাতালে নিতে বাধা দেয় হামলাকারীরা।

পরে নাজিরপুর থানা পুলিশের সহায়তায় স্বজনরা বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

ঘটনার দিনই নিহতের স্ত্রী আকলিমা বেগম ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে আদালত হাতেম আলীর স্ত্রী সেফালি বেগম (৫৬) ও জাহাঙ্গীরের স্ত্রী হাসি বেগমকে (৩৮) মামলার দায় থেকে অব্যাহতি দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম বেপারী ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় ঢাকা ওয়াসার অপসারণকৃত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম

মদের মামলায় খালাস পেলেন আসিফ আকবর

লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস পেয়েছেন। সোমবার (৯

ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়, ৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব ফ্রিজ

অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়া, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়সহ অনলাইনে প্রতারণার অভিযোগ থাকায় ৬১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা