ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

চ্যাটজিপিটিতে আসছে বড় পরিবর্তন

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৫, ১৭:৪৪
আপডেট  : ১১ আগস্ট ২০২৫, ১৭:৪৭

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি-তে আসছে একাধিক নতুন ফিচার। যা এর ব্যবহারকে করবে আরও ব্যক্তিগত, দ্রুত এবং সহজ। নতুন জিপিটি-৫ মডেলের উদ্বোধনের সাথে সাথে ওপেনএআই জানিয়েছে, এবার থেকে চ্যাটজিপিটির চেহারা, পারফরম্যান্স ও ফিচারে বড় ধরনের পরিবর্তন আসছে।

মডেল পিকার বিদায়

জিপিটি-৫ চালুর সাথে ওপেনএআই পুরনো মডেলগুলো যেমন GPT-4o, GPT-4.1 ও GPT-4.5 বন্ধ করে দিচ্ছে। এখন চ্যাটজিপিটি ডিফল্টভাবে জিপিটি-৫-এ চলবে। নতুন "অটো-সুইচিং সিস্টেম" স্বয়ংক্রিয়ভাবে সেরা মডেল বেছে নিয়ে দ্রুত ও স্মার্ট উত্তর দেবে। ফলে মডেল পরিবর্তনের ঝামেলা থাকছে না।

আসছে ‘পার্সোনালিটি’ ফিচার

এবার ব্যবহারকারীরা টেক্সট-ভিত্তিক উত্তর দেওয়ার জন্য ৪ ধরনের নতুন ব্যক্তিত্ব বেছে নিতে পারবেন—

Cynic: বিদ্রূপাত্মক ও সরাসরি উত্তর, রসিকতার সাথে কার্যকর তথ্য।

Robot: সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত ও আবেগহীন উত্তর।

Listener: উষ্ণ ও শান্ত ভঙ্গিতে, হালকা রসিকতার সাথে আপনার চিন্তা প্রতিফলন।

Nerd: কৌতূহলী ও জ্ঞানপিপাসু, পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। ইচ্ছা করলে ব্যবহারকারীরা আগের ডিফল্ট স্টাইল-এও ফিরতে পারবেন।

উন্নত ‘ভাইব কোডিং’ সুবিধা

এখন থেকে চ্যাটজিপিটি আরও জটিল ও বিস্তারিত প্রম্পট থেকে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারবে। তৈরি হওয়া সাইট বা অ্যাপ ক্যানভাসে প্রিভিউ ও ইন্টারঅ্যাক্ট করার সুযোগও থাকবে।

আরও বেশি অ্যাপ কাস্টমাইজেশন

ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির অ্যাকসেন্ট কালার পরিবর্তন করে চ্যাট বাবল, ভয়েস বাটন ও হাইলাইটেড টেক্সটের রঙ কাস্টমাইজ করতে পারবেন।

ওয়েবে এটি পরিবর্তন করতে Profile > Settings > General-এ গিয়ে Accent color বেছে নিতে হবে। মোবাইল অ্যাপে Personalization > Color Scheme থেকে এটি করা যাবে।

উন্নত ভয়েস মোড

পেইড ব্যবহারকারীদের জন্য উন্নত Advanced Voice Mode এখন আরও ভালোভাবে নির্দেশনা বুঝতে পারবে এবং কথা বলার স্টাইল কাস্টমাইজ করার সুবিধা দেবে।

স্ট্যান্ডার্ড ভয়েস মোড বন্ধ হয়ে যাচ্ছে, তবে পেইড ব্যবহারকারীরা প্রায় সীমাহীন ভয়েস মোড ব্যবহার করতে পারবেন। ফ্রি ব্যবহারকারীদের জন্যও বাড়তি ব্যবহারের সময় যুক্ত হবে। এবার Custom GPTs-এর সাথেও এটি কাজ করবে।

জিমেইল ও গুগল ক্যালেন্ডার সংযোগ

চ্যাটজিপিটি এখন সরাসরি আপনার জিমেইল ও গুগল ক্যালেন্ডার এর সাথে সংযুক্ত হয়ে শিডিউল তৈরি, মিসড ইমেইল নোটিফিকেশন এবং দিনের পরিকল্পনা সাজিয়ে দেবে।

আগামী সপ্তাহে Pro ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন, এরপর ধাপে ধাপে অন্যদের জন্য চালু হবে।

আমার বার্তা/এল/এমই

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন

অনেক জল্পনা শেষে এবার সামনে আসছে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সংস্করণ। জানা যাচ্ছে, নতুন এই ভার্সন নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা