ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নারী দিবসে গুগলের ডুডল

অনলাইন ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ১৪:৩০

নারী দিবস-২০২৩ উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। গুগলের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সের ওপরেই বিশেষ এ ডুডলটি দেখা যাচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও ইন্টারনেট ব্যবহারকারীরা এ ডুডলটি দেখতে পাচ্ছেন।

গুগল সারা বছরজুড়েই বিভিন্ন বিশেষ দিনগুলোতে ডুডল প্রকাশ করে আসছে। ডিজিটাল অ্যানিমেশন ছবি বা ভিডিওর মাধ্যমে ডুডলগুলো প্রকাশ করা হয়ে থাকে। কখনো কোনো ব্যক্তিকে ঘিরে, কখনো কোনো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়। আবার কখনো নারী দিবসের মতো বিশেষ দিনকে ঘিরে এসব ডুডল প্রকাশ করে গুগল।

এবারের নারী দিবস উপলক্ষে প্রকাশিত ডুডলটি একটি অ্যানিমেটেড ছবি। এটি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যানিমেটর অ্যালিসা উইনানস। ডুডলটির মাধ্যমে পরিবারে, সমাজে এবং পেশাগত দায়িত্ব পালনকালে নারীর বিভিন্ন অবস্থানকে ফুটিয়ে তোলা হয়েছে। ডুডলে দেখা যায়, কোনো নারী ভাষণ দিচ্ছেন, কোনো নারী সন্তানের পরিচর্যা করছেন। আবার কোনো নারী আন্দোলনে রাজপথে অংশ নিচ্ছেন।

নারীরা একে অপরকে সাহায্যের মাধ্যমে পরস্পরের উন্নতিতে অবদান রাখছেন; সেই বিষয়টিই ছিল গুগলের ডুডলের এবারের থিম। অ্যালিসা বলেন, এ বছর আমাদের থিম ছিল ‘উইমেন সাপোর্টিং উইমেন’। আমার জীবনে আমি বিভিন্ন নারীর দ্বারা যেভাবে সাহায্য পেয়েছি সেই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে আমি অনেক সময় পেয়েছি।

ডুডলটিতে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে, যেখানে শুরুতেই নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হবে। পাশাপাশি একই পেজ থেকে নারী দিবস এবং এর ইতিহাস সম্পর্কে জানার জন্য বিভিন্ন তথ্য ও লিংক তুলে ধরেছে গুগল।

প্রসঙ্গত, জাতিসংঘের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ‘বিশ্ব নারী দিবস-২০২৩’। এ বছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল : ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি’।

এবি/ জিয়া

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ইনস্টাগ্রাম নিজেকে ক্রমাগত পরিবর্তন করে চলেছে। বহুমাত্রিক ফিচার উপস্থাপনায় ক্রমাগত সোশ্যাল মিডিয়ার তালিকায় বরাবরই শীর্ষে

বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ততার প্রতীক সালমান ফেরদৌস

সাইবার নিরাপত্তার জন্য নির্ভর যোগ্য নাম সালমান ফেরদৌসের জন্ম সিলেট জেলায়।ছোট বেলা থেকে ইন্টারনেট প্রযুক্তিতে

বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ততার প্রতীক আহনাফ আল মিরাজ

সাইবার নিরাপত্তার জন্য নির্ভর যোগ্য আহনাফ আল মিরাজ জন্ম চাদপুর জেলায় মতলব থানায় ।ছোট বেলা

নকিয়া ৭৫০০ এমএএইচ ব্যাটারির ফোন আনল

শক্তিশালী ব্যাটারির নতুন ফোন আনল নকিয়া। এই ফোনের মডেল ১১০০ লাইট। হ্যান্ডসেটটিতে ৭৫০০ এমএএইচ ব্যাটারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়