ই-পেপার শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১২:৩১

সৌদি আরবে বিএমডব্লিউর কিছু মডেলে বড় ধরনের নির্মাণ ত্রুটি ধরা পড়েছে। এর ফলে দেশটিতে হাজার হাজার গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চালকের আসনের ওয়্যারিং হারনেসে একটি ত্রুটির কারণে বাণিজ্য মন্ত্রণালয় ৬ হাজার ৫০০টিরও বেশি বিএমডব্লিউ গাড়ি প্রত্যাহার করেছে। এই ত্রুটির ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, যা ধোঁয়া নির্গমন বা গাড়িতে আগুন লাগার ঝুঁকি বাড়িয়ে দেয়।

এই প্রত্যাহারের আওতায় ২০২৩ থেকে ২০২৫ মডেল বছরের ৬ হাজার ৫৭৪টি গাড়ি রয়েছে। এগুলোর সবই বিএমডব্লিউ ৫ সিরিজ ও ৭ সিরিজের অন্তর্ভুক্ত।

মন্ত্রণালয় গাড়ির মালিকদের রিকলস ওয়েবসাইটের মাধ্যমে তাদের গাড়ির শনাক্তকরণ নম্বর (ভিআইএন) যাচাই করে নিতে অনুরোধ করেছে। এর মাধ্যমে যেকোনো গাড়ি এই প্রত্যাহার কার্যক্রমের আওতাভুক্ত কি না, তা জানা যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের বিনামূল্যে প্রয়োজনীয় মেরামত করিয়ে নেওয়ার জন্য মোহাম্মদ ইউসুফ নাগি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতেও অনুরোধ করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

কুয়েত–বাহরাইনের ‘আল-জাবের’ ও ‘শেখ ঈসা’ মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা

কুয়েতে যুক্তরাষ্ট্র পরিচালিত আহমদ আল-জাবের বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইরানি সেনাবাহিনী। একই সঙ্গে

স্পেন : সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরে যাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় শুক্রবার আকস্মিক বন্যার মতো যে ৫০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী এসেছিলেন,

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বলতে থাকা দাবানলের কারণে

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ডে থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

‎ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে তাসকিনের বার্তা

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত 

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ গড়তে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: কৃষিমন্ত্রী

সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৩৮৪ জন

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে: সার্জিও গর

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনায় সময় নষ্টের সুযোগ নেই: নবাবগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী

ঢাকায় দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিল শান্তরা

কুয়েত–বাহরাইনের ‘আল-জাবের’ ও ‘শেখ ঈসা’ মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা

বিশ্বকাপের 'স্বত্ব বিক্রির' পরিকল্পনা বাতিল করেছে ফিফা

স্পেন : সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরে যাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা