ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

আজাদ কাশ্মীরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই দিনে নিহত ৩০

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১১:১১

পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে সপ্তাহজুড়ে চলমান আন্দোলনে ভয়াবহ দমনপীড়ন চলিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে গত দুই দিনে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় নাগরিক সংগঠন জেএএসি-এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে হাজার হাজার বিক্ষোভকারীর ওপর সরাসরি গুলিবর্ষণ করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এতে গত সোমবার (২৭ জুলাই) ২৫ জন ও মঙ্গলবার আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

তবে যোগাযোগ বিচ্ছিন্নতা ও গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার কারণে কাশ্মীরে নিহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। পাকিস্তানের গণমাধ্যমেও এ বিষয়ে তেমন সংবাদ পাওয়া যাচ্ছে না।

গত জুন থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধসহ যোগাযোগ নিষেধাজ্ঞা জারি করে দেশটি। এতে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পুরো অঞ্চলটি। পাশাপাশি সেখানে ব্যাপক গণগ্রেফতারও চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এদিকে, মঙ্গলবার (২৮ জুলাই) পাকিস্তানি কর্তৃপক্ষকে যোগাযোগ ব্যবস্থা সচল করতে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সামরিকায়িত অঞ্চলটিতে নির্বাচনি সংস্কারের দাবিতে রাজপথে বিক্ষোভ করছে জেএএসি ও তাদের সমর্থকরা। তাদের অভিযোগ, পাকিস্তানে থাকা ভারতীয় কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন ব্যবস্থার কারণে বহিরাগতরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আর এ জটিলতার মাঝেই সোমবার (২৭ জুলাই) সেখানে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছড়া মঙ্গলবার মিরপুরে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণে হতাহতের তথ্য-প্রমাণ মুছে ফেলেছে বলে অভিযোগ করেছেন জেএএসি-এর মুখপাত্র এস এ খান।

তিনি বলেন, মরদেহগুলো সরিয়ে নিয়ে মিরপুরের হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে নিরাপত্তা বাহিনী। আমাদের কাছে রাস্তায় পড়ে থাকা মরদেহগুলোর ছবি ও ভিডিও প্রমাণ রয়েছে। তথ্য-প্রমাণ মুছে ফেলতেই নিরাপত্তা বাহিনী লাশগুলো গুম করেছে।

এদিকে, বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি অস্বীকার করে এর পেছনে ভারতের অর্থ ও উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। - সূত্র: দ্য গার্ডিয়ান

কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতীয় শত্রুদের মতোই শত্রু

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বয়কটের ডাক দেওয়া স্থানীয়দের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুইদিনে ৩০

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ৮ জন

ইরাকে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চালানো যৌথ এই

গভীর রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিন ধরে হামলা-পালটা হামলা বন্ধ থাকার পর আবারও মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র

জাপানে শক্তিশালী ভূমিকম্প: ১৩ জনের মরদেহ উদ্ধার

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতীয় শত্রুদের মতোই শত্রু

সব আদালত প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করতে লিগ্যাল নোটিশ

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় প্রবাসীরা

তারুবা টেস্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

ইনফান্তিনোর কর্মকাণ্ডে ২০৩০ বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের দেশগুলোর

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ৮ জন

আজাদ কাশ্মীরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই দিনে নিহত ৩০

২৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

দলের ইনজুরি দুশ্চিন্তার পরও অস্ট্রেলিয়ায় ভালো কিছুর প্রত্যাশায় নান্নু

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী: ফখরুল

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ

গভীর রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

জাপানে শক্তিশালী ভূমিকম্প: ১৩ জনের মরদেহ উদ্ধার

বিশ্ব বাঘ দিবস: বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি