ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

আমার বার্তা অনলাইন:
১০ জুলাই ২০২৬, ১৮:৫০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। গোয়েন্দাসূত্রে প্রাপ্ত এই তথ্য সম্প্রতি ওয়াশিংটনকে জানিয়েছে ইসরায়েল।

প্রথমদিকে এই সংবাদমাধ্যমের কাছে আসেনি, তবে গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর সম্মেলন শেষে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নিজের নতুন সরকারি উড়োজাহাজের পরিবর্তে পুরোনো উড়োজাহাজে ওঠেন, সে সময় মার্কিন সংবাদমাধ্যমগুলোতে এ নিয়ে আলোচনার সূত্রপাত হয়। সে সময়েই ইসরায়েলের গোয়েন্দা তথ্য প্রদানের ব্যাপারটি প্রকাশ্যে আসে।

ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মার্কিন সংবাদমাদ্যম সিএনএনকে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার সম্ভাব্য পরিকল্পনা সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ধারাবাহিক প্রবাহ ওয়াশিংটন পর্যবেক্ষণ করে আসছে; কিন্তু ইসরায়েল থেকে আসা সতর্কতাটি চিল নতুন এবং এটি একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্র সম্পর্কিত।”

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের প্রদান করা গোয়েন্দা তথ্যে নতুন ষড়যন্ত্রের আভাস মিলেছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ২০১৬ সালে। তার সেই মেয়াদের শেষ দিকে ২০২০ সালের জানুয়ারিতে গুপ্তহত্যার শিকার হয়েছিলেন ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রভাবশালী কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। সে সময় এই ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান।

ইসরায়েলের এই সতর্কবার্তা নিয়ে বিস্তারিত জানতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল এএফপি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ ব্যাপারে নিজে মন্তব্য না করে ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় প্রেসিডেন্ট ট্রাম্প যে মন্তব্য করেছিলেন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন।

ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের রাজাধানী আঙ্কারা থেকে ফেরার সময়ে এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় ট্রাম্প বলেন, “তারা (ইরান) যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাকে হত্যা করতে চায়। আমি তাদের হিটলিস্টে আছি। আজ (বৃহস্পতিবার) সকালে তালিকাটি আমি পেয়েছি এবং দেখলাম, সেখানে সবার ওপরে আমার নাম লেখা।”

সূত্র : এএফপি, গালফ নিউজ

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে মরিয়া হয়ে উঠেছে ভারত। এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বৃহস্পতিবার দেশটির নৌবাহিনীর

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের