ই-পেপার বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু সৌদি আরবের

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১২:১৫

বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ভিসা সুবিধা (ভিসা প্যাকেজ) চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থার আওতায় অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটি প্যাকেজ বুকিংয়ের মাধ্যমেই ফিরতি বিমান টিকিট, হোটেল এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা (ই-ভিসা) একসঙ্গে পাওয়া যাবে। ফলে ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে।

শুক্রবার (১০ জুলাই) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা একসঙ্গে বুক করতে পারবেন। ফলে আলাদা করে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ই-ভিসা ইস্যু করা হবে। এরপর ভিসা, ভ্রমণ বিমা ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত রিজার্ভাল ও আলমোসাফের-এই দুটি ট্রাভেল এজেন্সিকে এ সেবা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কর্মসূচির আওতায় ইস্যু হওয়া ভিসার মেয়াদ হবে তিন মাস। এটি একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) সুযোগ দেবে এবং ভ্রমণকারীরা সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন। ভ্রমণ প্যাকেজে যাওয়া-আসার নিশ্চিত বিমান টিকিট, পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত কমপক্ষে চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে।

প্রথম দুই দিনের জন্য একজন প্রাপ্তবয়স্কের ন্যূনতম প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য এক হাজার রিয়াল করে যোগ হবে। ভিসা ইস্যু ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে অতিরিক্ত অর্থের বিনিময়ে বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমের টিকিটও প্যাকেজে যুক্ত করতে পারবেন।

যদিও এই প্যাকেজে ওমরাহ-সংক্রান্ত কোনো সেবা বা মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে না, তবে ই-ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির যেকোনো স্থানে, এমনকি মক্কা ও মদিনাতেও ভ্রমণ করতে পারবেন।

বিমান বা হোটেল বুকিং অনিবার্য কারণে বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ট্রাভেল এজেন্সির নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।

আমার বার্তা /জেএইচ

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৪০০ পর্যটক নিখোঁজ, নিহত ৩১

নেপালে আকস্মিক বন্যায় ৪০০ জন পর্যটক নিখোঁজের খবর পাওয়া গেছে। দেশটির ট্যুরিজম বোর্ডের বরাত দিয়ে

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে নিহত হয়েছে ১৫

ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সম্পর্ক এবং দেশটি থেকে জ্বালনি তেল ক্রয়ের অভিযোগে ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছে

হাইতিতে গ্যাংয়ের হামলায় নিহত ৪৭, নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা

ক্যারিবীয় সাগরে অবস্থিত হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে রাতভর গ্যাংয়ের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। হামলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে

পালংখালী সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ‘পোটলা’ ফেলে পালাল কারবারিরা

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৪০০ পর্যটক নিখোঁজ, নিহত ৩১

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজস্ব আহরণে নতুন গতি, এনবিআরের নেতৃত্বে কঠোর কর্মপরিকল্পনা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

বিজয়নগর শাখার উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম রিমান্ডে

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার