ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়াল ৩৫০০, গৃহহীন ১৮ হাজার

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১০:০৮
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

গত মাসের শেষদিকে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও অন্তত ১৮ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ বলেন, সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ১৭ হাজার ৮৫৪ জন গৃহহীন হয়েছেন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা জুড়ে ৮০টি আশ্রয়কেন্দ্রে অন্তত ১২ হাজার ৮০০ জন আশ্রয় নিয়েছেন।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প কারাকাস, লা গুয়াইরা এবং আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে। এতে আনুমানিক ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

দেশটিতে এখন নতুন করে স্বাস্থ্যসংকট দেখা দিতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, হাজার হাজার বাস্তুচ্যুত ভেনেজুয়েলার নাগরিক জনাকীর্ণ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অথবা খোলা আকাশের নিচে বিশুদ্ধ পানির সুবিধা ছাড়াই অবস্থান করছেন। হাজার হাজার মানুষ চিকিৎসাবিহীন আঘাত এবং সংক্রামক রোগে ভুগছেন। বর্তমানে দেশটির স্বাস্থ্যব্যবস্থা রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

কারাকাসের হোসে গ্রেগোরিও হার্নান্দেজ হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিয়ো কোভা বলেন, দীর্ঘ সময় ধরে দুর্যোগকবলিত পরিবেশে থাকা মানুষের মধ্যে অদূর ভবিষ্যতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যেই একটি জটিল মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে গিয়েছি। সামনে আমাদের আরও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু সংক্রমণের ঝুঁকির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগও ক্রমেই বাড়ছে।

গত সপ্তাহে লা গুয়াইরা অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্র থেকে আল জাজিরার এক সংবাদদাতা জানান, সেখানে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার বহু ঘটনা সামনে আসছে। - সূত্র: আল জাজিরা

আমার বার্তা/এমই

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের বৈশ্বিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদার করা এবং ফ্রন্টলাইনে নিয়োজিত শান্তিরক্ষীদের সক্ষমতা

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার

খামেনি পরবর্তী ইরানের নতুন শাসনব্যবস্থা আগের চেয়ে কতটা আলাদা

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুধু ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকেই আঘাত

ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে আগুন

ওমান উপকূলে একটি জাহাজে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষর এবং দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়াল ৩৫০০, গৃহহীন ১৮ হাজার

খামেনি পরবর্তী ইরানের নতুন শাসনব্যবস্থা আগের চেয়ে কতটা আলাদা

দেশের ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা

পর্তুগালের বিদায়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্টিনেজ

ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে আগুন

বিতর্কের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

নাটকীয় জয়ে শেষ আটে স্পেন, বিদায় নিলো রোনালদোর পর্তুগাল

৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত, আরও পাহাড়ধসের শঙ্কা

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ

চক্ষু স্বাস্থ্যসেবায় মেগা প্রকল্প, বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজক বাংলাদেশ

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ

গুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ

টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি, চাপে সীমিত আয়ের মানুষ

গাজার শাসনকার্যে আর থাকছে না হামাস, কমিটি ভেঙে দেয়ার ঘোষণা