ই-পেপার সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০ জন

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৬, ১৭:১৭

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর কারাগারে কারা প্রশাসন এবং কয়েদিদের মধ্যে দাঙ্গায় নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। শ্রীলঙ্কার দৈনিক আদা দেরানা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চলেছে দাঙ্গা। পরে সোমবার শ্রীলঙ্কার সরকার সেনা মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত ২৫ জনের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা আছেন বলে জানা গেছে। আহতদের মধ্যেও কয়েদি এবং কারা প্রশসানের কর্মকর্তা ও রক্ষী উভয়েই আছেন বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে আদা দেরানা।

আহতদের নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাথ।

কারাসূত্রের বরাত দিয়ে আদা দেরনার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে কারাগারের বিচারাধীন কয়েদি এবং সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে সংঘাত শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই ২ জন নিহত এবং ৩৮ জন কয়েদি আহত হন। পরে পরিস্থিতি শান্ত করতে কারা প্রশাসন এগিয়ে এলে সংঘাতের মাত্রা আরও বেড়ে যায়।

নেগোম্বোর এই কারগারটিতে বর্তমানে ২ হাজার ৪১৭ জন কয়েদি আছেন। কী কারণে এই সংঘাতের সূত্রপাত, তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। দাঙ্গার পর কারাগারের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। - সূত্র : আনাদোলু এজেন্সি

আমার বার্তা/এমই

ভারত নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু: নেতানিয়াহু

ভারতে নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তাপদাহ থেকে রক্ষায় সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের মসজিদগুলো

টানা কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের দেশ ফ্রান্স। চলমান এই চরম আবহাওয়ার মধ্যে মানবিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে পরপর আঘাত হানা জোড়া

খামেনির শোক র‌্যালি শুরু, লোকে লোকারণ্য তেহরান

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে। এতে অংশ নিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সার্ক ও বিমসটেকের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য

নিরাপদ অভিবাসন নিশ্চিতে যৌথ প্রতিশ্রুতির আশ্বাস বাংলা‌দেশ-আইওএমের

সব মাদ্রাসায় নিয়মিত পিটি-প্যারেড ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ

মাদরাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাশরাফির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাহিদ রানা

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরঃ কূটনৈতিক সফলতার বার্তা

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০ জন

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

দ্বিপাক্ষিক উত্তেজনায় বাধাগ্রস্ত সার্কের অগ্রযাত্রা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল-হয়রানি: নজরদারি ও পর্যবেক্ষণ করছে সরকার

কুতুবদিয়ায় ঝুঁকিপূর্ণ শাহজীর পাড়ার ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

রিহ্যাব সদস্যকে মারধর ও জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ, কঠোর শাস্তির দাবি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪১: স্বাস্থ্য অধিদপ্তর

দিবা পরিচর্যা কেন্দ্র দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক: জুবাইদা রহমান

খাগড়াছড়ির পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বিগত সরকার