ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৬, ১১:৫৮

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা করতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী। জাতিসংঘের অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইওএমের সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সংস্থাটির হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকোভারি বিভাগের পরিচালক মারিয়া মোয়িতা বলেন, “বিগত বছরগুলোর তুলনায় ২০২৫ সালে এশিয়া অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির হার ছিল বেশি। শত শত রোহিঙ্গা এবং আফগান অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন গত বছর।”

সংবাদ সম্মেলনে মারিয়া মোয়িতা আরও বলেন, আপাতভাবে মনে হতে পারে যে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বিগত বছরগুলোর তুলনায় হ্রাস পেয়েছে, কিন্তু আদতে তা ঘটেনি। তবে সংঘাত, জলবায়ুগত পরিবর্তনের প্রভাব, শ্রমিক চাহিদা এবং বিভিন্ন দেশের পলিসি পরিবর্তনের কারণে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে রুট পরিবর্তন করার প্রবণতা বাড়ছে।

“আমরা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে রুট পরিবর্তনের প্রবণতা লক্ষ্য করছি। গত কয়েক বছর ধরে অভিবাসনপ্রত্যাশীরা যেসব রুট ব্যবহার করতেন, গত বছর সেসব রুট তারা ব্যবহার করেছেন অনেক কম। অনেকেই বিকল্প রুট ব্যবহার করছেন এবং সেসব রুট প্রচলিত রুটগুলোর তুলনায় বেশি দীর্ঘ, খণ্ডিত এবং বিপদজনক।”

২০২৫ সালে অনিরাপদ রুটে বিদেশে যাত্রা করতে গিয়ে নিহত হওয়া অভিবাসীর সংখ্যা অবশ্য আগের বছর ২০২৪ সালের তুলনায় কম। আইওএমের হিসেব অনুযায়ী ২০২৪ সালের ‘জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাণ হারিয়েছিলেন ৯ হাজার ১৯৭ জন।

তবে মারিয়া মোয়িতা বলেছেন, আইওএমের প্রতিবেদনে ২০২৪ সালের তুলনায় কমসংখ্যক মৃত্যুর উল্লেখ থাকলেও ২০২৫ সালে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা কমেছে— এমন মনে করার কোনো কারণ নেই।

“আমাদের জানা মতে গত বছর প্রায় ১ হাজার ৫০০ জন মানুষ সাগরে নিখোঁজ হয়েছেন। কিন্তু কোনো দেশের সরকার কিংবা অভিবাসনবিষয়ক স্বীকৃত কোনো আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি; তাই আমাদের প্রতিবেদনেও এই সংখ্যা উল্লেখ করা হয়নি”, সংবাদ সম্মেলনে বলেন মারিয়া।

সূত্র : আনাদোলু এজেন্সি

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

  যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুত উল্লেখযোগ্যভাবে খরচ করে ফেলেছে। প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক

ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর

ইরানের ওপর অর্থনৈতিক চাপবৃদ্ধি অব্যাহত রাখতে দেশটির তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়লো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন,

ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের বাচ্চার মা সেই যুব মহিলা লীগ নেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ক্ষতিকর

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

তালিকাভুক্ত কোম্পানি বাড়াতে করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ-স্কুল ড্রেস দেবে সরকার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

জিয়া সাংস্কৃতিক জোট-জিসাজে'র উদ্যোগে বাংলা নববর্ষ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি

বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠনের উদ্দেশে যা বললেন মাহদী আমিন

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি