ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতক সতর্ক থাকুন: শেহবাজকে পেজেশকিয়ানের বার্তা

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের উদ্বেগের বিষয়টি গুরুত্ব পায়। ইরানি বার্তাসংস্থা মিজান নিউজ এ তথ্য জানিয়েছে।

ফোনালাপে পেজেশকিয়ান শেহবাজ শরিফকে বলেন, তেহরানের ধারণা যুক্তরাষ্ট্র আবারও ‘কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা’ করতে পারে। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে।

ইরানের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, যুদ্ধবিরতি ও চলমান আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক ও একতরফা আচরণ’ করছে। তার মতে, এই ধরনের পদক্ষেপ আলোচনার পরিবেশকে দুর্বল করছে এবং পারস্পরিক অবিশ্বাস বাড়াচ্ছে। ফলে ইরানের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।

তবে এই টেলিফোন আলাপের পর পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি। এতে কূটনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে।

এর আগে, গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে তিনি প্রতিনিধিদল পাঠাবেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই উদ্যোগকে সম্ভাব্য নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছিল।

তবে তেহরান থেকে ভিন্ন সুর শোনা গেছে। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ ও তাসনিম নিউজ অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিকে আলোচনার জন্য অনুকূল মনে করছে না ইরান। তাদের মতে, সামগ্রিক পরিবেশ এখনো ইতিবাচক নয়।

ইরানের পক্ষ থেকে শর্তও দেওয়া হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আলোচনায় আগ্রহী হয়, তাহলে আগে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। এটিকে তারা আলোচনার পূর্বশর্ত হিসেবে দেখছে।

এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক এক ঘটনায়। রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এই পদক্ষেপে উত্তেজনা আরও বেড়েছে এবং তেহরান এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তথ্যসূত্র : এপি

ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে।  দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট

লুইজিয়ানায় ৮ শিশুকে হত্যার পর পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভেপোর্টের শহরে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ মোট ১০ জন গুলিবিদ্ধ

ইরান যুদ্ধবিমান ভূপাতিত করার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তীতে ওই বিমানে থাকা এক

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

ভারতের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ শ্রমিক। আহত হয়েছেন আরও অন্তত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল চ্যালেঞ্জ করে রিট

বিগত সরকারগুলো ব্যাংক খালি করে রেখে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লুইজিয়ানায় ৮ শিশুকে হত্যার পর পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু

ইরান যুদ্ধবিমান ভূপাতিত করার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

বসতবাড়িতে আগুন, মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

চোখে কখন কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন

‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

লেবাননে ইসরায়েলের উন্মত্ততা: ৯০ সেকেন্ডে হামলা ১০০ লক্ষ্যবস্তুতে

বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, যুদ্ধের চরম উত্তেজনা

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতক সতর্ক থাকুন: শেহবাজকে পেজেশকিয়ানের বার্তা

২০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা