ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে: পেজেশকিয়ান

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৬, ১৪:৪৭

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নাক গলানো’ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?

রোববার (১৯ এপ্রিল) পেজেশকিয়ান বলেছেন, “ট্রাম্প বলেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু (ইরান) কোন অপরাধের কারণে এ অধিকার ব্যবহার করতে পারবে না সেটি তিনি বলেন না। একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?”

ইরানি প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে কেন পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না সেটির কোনো সঠিক কারণ ট্রাম্প বলতে পারেন না।

এছাড়া ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা করছে বলেও জানান তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান কখনো কোনো দেশে হামলা করেনি; করবেও না। কিন্তু ইরানই হামলার শিকার হয়েছে। এ কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজের আত্মরক্ষা করছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, পাকিস্তানে চলছে প্রস্তুতি

আগামী শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি সূত্র। আজ রোববার নাম গোপন রাখার শর্তে তারা সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে তারা আলোচনা হওয়ার সম্ভাবনা দেখছেন।

তারা জানিয়েছেন, প্রথম বিষয় হলো— রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ভারী সি-১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণ করেছে।

সূত্রগুলো আরও বলেছেন, বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোনে যাওয়া সড়কগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যা নির্দেশ করছে সেখানে উচ্চপর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ যে বিষয়টি সম্ভাব্য আলোচনার ইঙ্গিত করছে সেটি হলো— ইসলামাবাদের সেরেনা এবং ম্যারিয়ট হোটেলগুলো খালি করা হচ্ছে। হোটেলগুলোতে আগামী শুক্রবার পর্যন্ত কোনো বুকিং নেওয়া হচ্ছে না।

গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা হয়। যদিও ওই আলোচনা থেকে দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। - সূত্র: রয়টার্স, আলজাজিরা

আমার বার্তা/এমই

মরক্কোর সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সমর্থন করে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট  কায়া কাল্লাস

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে তিক্ত পরাজয়ের হুঁশিয়ারি দিলেন মোজতবা আলী খামেনি

ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি কুফর

ইরান থেকে ইউরেনিয়াম সরাতে সহায়তা করবে রাশিয়া

ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক

যুদ্ধবিরতি শেষের দিকে, আতঙ্কিত সাধারণ ইরানিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হয়ে আসছে। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১৯৪০ টাকা

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার

এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত

আইএমএফের অনেকগুলো শর্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে অর্থমন্ত্রী

জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের

যমুনা অয়েলে একক আধিপত্য: পাঁচ পদে মাসুদুল, নতুন এমডি চাপে

স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

ব্যবসায়ীদের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে দেখতে চাই: বাণিজ্যমন্ত্রী

এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী

ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে: পেজেশকিয়ান

মরক্কোর সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সমর্থন করে ইইউ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ কিমি কূপ খনন, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগের জায়গায় বিএনপি এসেছে, আর কোনো পরিবর্তন হয়নি: নাহিদ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে তিক্ত পরাজয়ের হুঁশিয়ারি দিলেন মোজতবা আলী খামেনি