ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬, ১৪:১৯

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ২৮তম দিনে গড়িয়েছে। যুদ্ধের প্রথম আঘাতেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সপরিবারে হত্যার পর দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটানোর লক্ষ্য নিয়েছিল ওয়াশিংটন ও তেল আবিব। তবে সেই পরিকল্পনা সফল না হওয়ায় তারা এখন একের পর এক ইরানি নেতা ও কমান্ডারদের লক্ষ্যবস্তু করে চলেছে। এই চরম উত্তেজনার মধ্যেই এবার নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের শেষ মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছে তেহরান।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য ডন' এবং 'আল মায়াদিন ইংলিশ'-এর প্রতিবেদন অনুযায়ী, তেহরান থেকে প্রকাশিত এই ছবিটি খামেনির মৃত্যুর ঠিক আগমুহূর্তে তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ছবিতে তাকে তেহরানে তার নিজ কার্যালয়ে অত্যন্ত নিবিষ্ট চিত্তে দাপ্তরিক কাজ করতে দেখা যাচ্ছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ভোরের দিকে আয়াতুল্লাহ খামেনির বাসভবন ও প্রাসাদ লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরবর্তীতে স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, এক সময়ের সুরক্ষিত সেই প্রাসাদটি এখন কেবলই এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি সংবাদ সংস্থা 'ফার্স নিউজ এজেন্সি' সে সময় জানিয়েছিল, খামেনি তার অফিসে অর্পিত দায়িত্ব পালনরত অবস্থায় মার্কিন-ইসরায়েলি হামলায় প্রাণ হারান।

ইসরায়েলি সংবাদমাধ্যম 'চ্যানেল-১২' জানিয়েছে, হামলার পর পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। ওই হামলায় কেবল সর্বোচ্চ নেতাই নন, তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাইও নিহত হয়েছেন। খামেনির মরদেহ তার প্রাসাদের কম্পাউন্ড থেকেই ইরানি উদ্ধারকারীরা উদ্ধার করেন বলে নিশ্চিত করা হয়েছে।

সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসলেও দমে যায়নি তেহরান। বরং শোককে শক্তিতে রূপান্তর করে ইসরায়েলের অভ্যন্তরে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে বিধ্বংসী পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। নজিরবিহীন এই চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনীও।

আমার বার্তা/জেএইচ

ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। সৌদির একটি গোয়েন্দা সূত্র সংবাদমাধ্যম দ্য

৫দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তানি কাশ্মির

পাকিস্তানি কাশ্মির এবং দেশটির উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ

জ্বালানি সংকট: বিমান পরিষেবা কাটছাঁট করল ভিয়েতনাম

ইরানে যুদ্ধ এবং তার জেরে জ্বালানির সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবায়

রাশিয়ার আহ্বানে ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক আজ

ইরান যুদ্ধ নিয়ে শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্ক সময় সকাল ১০টায় (জিএমটি বেলা ২টা) একটি রুদ্ধদ্বার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের আঁধারে ৯ ঘোড়া জবাই, অভিযানে ১১টি জীবিত উদ্ধার

ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

‘শত্রু’ দেশে খেলতে কোনো দল পাঠাবে না ইরান

৫দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তানি কাশ্মির

জ্বালানি সংকট: বিমান পরিষেবা কাটছাঁট করল ভিয়েতনাম

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২২ ফ্লাইট

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কালোবাজারিরা: জ্বালানিমন্ত্রী

বিএফ‌টিআই ও আই‌সি‌ডি‌টির মধ্যে সমঝোতা স্মারক সই

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য-চাঁদাবাজি, কিলিং মিশনে ৬-৭ জন

রাশিয়ার আহ্বানে ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক আজ

মুস্তাফিজের কাছ থেকে শিখতে চান রউফ

আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল কিনছে সরকার

বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

মুরগির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস