ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সংসদ ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪২
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৮

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগাম নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন আয়োজন করা হবে।

দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি গত সোমবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। তিনি ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় থেকে জনগণকে সুরক্ষা দেওয়া এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পদক্ষেপের পক্ষে জনসমর্থন চাইছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সংসদের স্পিকার একটি চিঠি পড়ে শোনান, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেওয়া হয়।

তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)-এর শাসক জোট নিম্নকক্ষে মাত্র অল্প সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

এলডিপি নিজেই কম জনসমর্থন ও একের পর এক কেলেঙ্কারির মুখে থাকলেও তাকাইচি আশা করছেন, তার মন্ত্রিসভার প্রতি ব্যাপক জনসমর্থন তাকে আরও শক্তিশালী রাজনৈতিক ম্যান্ডেট এনে দেবে।

ত্সুকুবা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যাপক হিদেহিরো ইয়ামামোতো বলেন, তাকাইচি মন্ত্রিসভার প্রতি উচ্চ জনসমর্থন এলডিপির প্রতি সমর্থনে রূপ নেবে কি না, তা স্পষ্ট নয়।

তিনি বলেন, মানুষের প্রধান উদ্বেগ হলো মূল্যস্ফীতি মোকাবিলার পদক্ষেপ।

শুক্রবার প্রকাশিত সরকারের গুরুত্বপূর্ণ তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে জাপানের মূল্যস্ফীতির হার কমেছে। এর প্রধান কারণ বিদ্যুৎ ও গ্যাসে সরকারি ভর্তুকি।

মূল্যবৃদ্ধি নিয়ে জনঅসন্তোষই মূলত শিগেরু ইশিবার পতনের বড় কারণ ছিল, যাকে গত অক্টোবরে সরিয়ে তাকাইচি ক্ষমতায় আসেন।

জাপান এখন বাড়তি জীবনযাত্রার খরচ ও দুর্বল ইয়েনের চাপে পড়েছে, যার ফলে আমদানিপণ্যের দাম বেড়েছে।

চাল এই পরিস্থিতির প্রতীক হয়ে উঠেছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চালের দাম আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছিল, যদিও সাম্প্রতিক মাসগুলোতে কিছুটা কমেছে।

সরকারি তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে চালের দাম গত বছরের তুলনায় ৩৪ শতাংশেরও বেশি বেড়েছে।

সূত্র: এএফপি

আমার বার্তা/এল/এমই

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারপতনের ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের ওপর এবং

নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন: তাসনিম নিউজ

ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার জন্য অপেক্ষা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু