ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ভারতে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ১০ সেনাসদস্যের

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৬:১৬

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি সূত্র জানায়, বুলেটপ্রুফ সেনা যানটি একটি অভিযানের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ১৭ জন সেনাসদস্য ছিলেন। ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকার খানি টপে, ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়কে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে যানটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, ডোডায় সড়ক দুর্ঘটনায় দেশের ১০ জন সাহসী সেনাসদস্যের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তাঁদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ ত্যাগ দেশ কখনও ভুলবে না। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

মনোজ সিনহা আরও বলেন, এই গভীর শোকের সময়ে পুরো দেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সংহতি ও সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জানান, আহত সেনাসদস্যদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুরুতে চারজন সেনাসদস্যের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধার অভিযান চলাকালে নিহতের সংখ্যা বাড়তে থাকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বিশেষায়িত চিকিৎসার জন্য উধমপুরের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হলেও অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আমার বার্তা/এমই

সেনাপ্রধানের পর অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল পাম বনডিকে বরখাস্ত করেছেন। বিশেষ করে

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

এক নজিরবিহীন ও নাটকীয় সিদ্ধান্তে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, যুদ্ধনীতি-অপমানে বন্ধুত্বে ফাটল

ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি আচরণে যুক্তরাষ্ট্রের ওপর ক্রমশ বিরক্ত হয়ে উঠছে সৌদি আরব।

হরমুজ প্রণালি সচল করতে ৩৫ দেশের জোট গড়ছে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রভাবে অবরুদ্ধ হয়ে পড়া বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় সচল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

নোয়াখালীতে পানির ট্যাংকে ৮০০ লিটার ডিজেল মজুত

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

সেনাপ্রধানের পর অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

মন্ত্রিসভায় সিদ্ধান্ত: অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা