ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য চুক্তি সই

আমার বার্তা অনলাইন:
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৯
আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭

যুক্তরাষ্ট্র ও তাইওয়ান একটি বড় ধরনের বাণিজ্য চুক্তিতে সই করেছে। এই চুক্তির আওতায় তাইওয়ানের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো হয়েছে, বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ২৫০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ করবে তাইওয়ান।

এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলোর সর্বশেষ সংযোজন। গত বছরের এপ্রিলে বৈশ্বিক বাণিজ্য ঘাটতি মোকাবিলায় ব্যাপক শুল্ক পরিকল্পনা ঘোষণার পর ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গেও অনুরূপ চুক্তি করেছে।

শুরুতে তাইওয়ানি পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হলেও পরে তা ২০ শতাংশে নামানো হয়। নতুন এই চুক্তির মাধ্যমে শুল্ক আরও কমিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে, যা জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য মার্কিন বাণিজ্য অংশীদারদের ক্ষেত্রে প্রযোজ্য হারের সমান।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে উঠবে। এর আওতায় যুক্তরাষ্ট্রে একাধিক বিশ্বমানের শিল্প পার্ক স্থাপন করা হবে, যা দেশটির অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। মন্ত্রণালয় এটিকে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্প পুনর্গঠনে একটি ঐতিহাসিক চুক্তি বলে উল্লেখ করেছে।

তাইওয়ান সরকারও চুক্তির মূল বিষয়গুলো নিশ্চিত করে জানায়, এই উদ্যোগের মাধ্যমে তাইওয়ান মডেল যুক্তরাষ্ট্রে সম্প্রসারিত হবে। এতে তাইওয়ানের প্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিযোগিতা বাড়বে এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর হবে।

সূত্র: এপি

আমার বার্তা/এল/এমই

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখের ছানি দূর করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

উত্তরাখণ্ডের কোটদ্বারের এক বহু পুরোনো দোকান ‘বাবা স্কুল ড্রেস’। এর মালিক ৭০ বছর বয়সী এক

গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিরাপত্তার জন্য ৮ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির সেনাপ্রধান জেনারেল

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত

কানাডায় একটি স্কুলে বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার