ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বিল পাস না হওয়ায় শাটডাউন অব্যাহত

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১১:৩৪

সোমবার টানা পঞ্চমবারের মতো পুনরায় সরকারি অর্থায়ন চালুর বিল পাসে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ের পৃথক প্রস্তাবই প্রয়োজনীয় ৬০ ভোটের সীমা পূরণ করতে ব্যর্থ হয়েছে। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন, আবারও ভোট ব্যর্থ হলে ব্যাপক ছাঁটাই শুরু হতে পারে। এরই মধ্যে সরকারি তহবিল শেষ হয়ে যাওয়ায় হাজারো ফেডারেল কর্মচারী বেতন ছাড়াই কাজ করতে বা বাধ্যতামূলক ছুটিতে যেতে বাধ্য হয়েছেন।

ডেমোক্র্যাটদের প্রস্তাব সোমবার ৪৫-৫০ ভোটে এবং রিপাবলিকানদের প্রস্তাব ৫২-৪২ ভোটে প্রত্যাখ্যাত হয়। ভোটের পরপরই ট্রাম্প সামাজিক মাধ্যমে ডেমোক্র্যাটদের দায়ী করে বলেন, আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি নিয়েও কাজ করতে প্রস্তুত, কিন্তু আগে তারা সরকার চালু করুক।

ডেমোক্র্যাটরা বলছেন, রিপাবলিকানদের প্রস্তাব নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেবে। তারা চান নতুন বাজেট বিলের মধ্যে স্বাস্থ্যবিমা ভর্তুকি অব্যাহত রাখা ও মেডিকেড স্বাস্থ্য কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের কাটছাঁট প্রত্যাহার করা হোক। রিপাবলিকানরা অভিযোগ করছেন, ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্যই সরকারের কার্যক্রম বন্ধ রেখেছে। তবে ডেমোক্র্যাটরা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

হোয়াইট হাউজ সতর্ক করেছে, সরকারি অচলাবস্থা দীর্ঘায়িত হলে স্থায়ীভাবে কর্মী ছাঁটাই হতে পারে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার বলেন, আমরা কাউকে চাকরি হারাতে দেখতে চাই না, কিন্তু সরকার বন্ধ থাকলে তা অনিবার্য।

এর মধ্যে উভয় দলের নেতারা একে অপরকে দোষারোপ করছেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস রিপাবলিকানদের মিথ্যাচারের অভিযোগ আনেন। আর স্পিকার মাইক জনসন দাবি করেন, ডেমোক্র্যাটরা ‌রাজনীতি নিয়ে নাটক করছে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি ডেমোক্র্যাট নেতৃত্বের সঙ্গে স্বাস্থ্যসেবা ইস্যুতে আলোচনা চালাচ্ছেন, তবে সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক্সে এক পোস্টে বলেন, ‘এটা সত্য নয়।’

সরকারি কার্যক্রম পুনরায় চালুর কোনো সমঝোতা আপাতত দেখা যাচ্ছে না, ফলে যুক্তরাষ্ট্রের আংশিক অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে বলে বিবিসিকে পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায়

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

আলোচনার আগে ইরানের একটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিয়ে বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ মুক্ত

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন