ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

সরকারি প্রতিষ্ঠানে চলছে অগ্নিসংযোগ
আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭
পতাকা হাতে বিক্ষোভ করছেন নেপালের এক নারী বিক্ষোভকারী।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপালের রাজপথ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ওলি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি নিজ দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে দেখা যায় বিক্ষোভকারীদের। তিনি পদত্যাগের পরও এ অগ্নিসংযোগ অব্যাহত আছে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। তিনিসহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা একটি বিবৃতি দিয়েছেন।

এতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধানসহ অন্যরা বলেছেন, “প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র যেহেতু গৃহীত হয়েছে। আমরা সব নাগরিককে শান্ত থাকা এবং আরও প্রাণহানিও সম্পদের ধ্বংস এড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি দ্রুত ও শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

দেশ ছেড়ে পালাতে পারেন নেপালের প্রধানমন্ত্রী

পদত্যাগের পর এখন দেশ ছাড়ার চেষ্টা করছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্ম। এ ক্ষেত্রে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন প্রবীণ এ রাজনীতিবিদ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর কেপি শর্মাকে ক্ষমতা ছাড়তে বলেন সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কেপি শর্মা সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তবে সেনাপ্রধান জানান, শুধুমাত্র পদত্যাগ করলেই তিনি দায়িত্ব নেবেন।

এরপর তিনি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য সহায়তা চান। নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসার কথা বলে কেপি শর্মা দুবাইয়ে চলে যেতে পারেন। তার জন্য হিমালয়া এয়ারলাইন্সের একটি বিমান প্রস্তুত করে রাখা হয়েছে। - সূত্র: কাঠমান্ডু পোস্ট

আমার বার্তা/এমই

৩৪ বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল

ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ জন

দক্ষিণ তুরস্কের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন।

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের ব্যাপারে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। ক্ষমতাসীন

ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন। ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে এপ্রিলের মধ্যে সেখানে নতুন করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

আ.লীগ আমলে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করলে শাস্তিমূলক বদলি করা হতো

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

স্বীয় কর্মে নন্দিত আজও এক মহিয়ষী নারী : কে এই ভিকারুণ নেসা নুন?

অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে গুনতে হবে মোটা অংকের জরিমানা

৩৪ বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে

ইউনূসের বিশেষ সহকারী হয়ে দৃষ্টিকটু আচরণ করেন মাহফুজ: সেলিম

আ.লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

রামেকে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ জন

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড পাওয়া কবির সম্পর্কে যা জানা গেলো

বাজেট ২০২৬-২৭: ভ্যাট থেকেই ৩ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা

দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

মালয়েশিয়ার সারাওয়াকে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ