ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ট্রাম্পের হুমকি সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন: ক্রেমলিন

আমার বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৫, ১০:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের তিন কর্মকর্তার মতে, পশ্চিমারা তার শর্ত মেনে নেওয়ার আগ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হতে থাকবে। এমনকি, সময়ের সঙ্গে তার দাবির তালিকা বড় হতে পারে বলেও ধারণা করছেন তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেছেন, পশ্চিমা চাপ সামলানোর মতো যথেষ্ট অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা রাশিয়ার রয়েছে বলে বিশ্বাস করেন পুতিন।

ইউক্রেন ইস্যুতে পুতিনের নিঃশর্ত সম্মতি আদায় করতে না পেরে অধৈর্য হয়ে উঠছেন ট্রাম্প। তার রেশ ধরেই একদিকে কিয়েভের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র পাঠাচ্ছেন আর অন্যদিকে শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য মস্কোকে ৫০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে মস্কোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে শতভাগ শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ কোনও পক্ষই গুরুত্ব সহকারে আলোচনা করতে এগিয়ে এসেছে বলে পুতিন বিশ্বাস করেন না। তাই, দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত থামছেন না তিনি।

পুতিনের দাবির মধ্যে রয়েছে, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্বদিকে সম্প্রসারণ স্থগিতকরণ এবং ইউক্রেনের নিরপেক্ষতা, সামরিক বাহিনী সীমিতকরণ, সেখানে বসবাসকারী রুশভাষীদের নিরাপত্তা ও রুশ বাহিনীর দখলকৃত ভূমির অধিকার ছেড়ে দেওয়া।

এছাড়া, স্পষ্ট পরিকল্পনা প্রকাশ না করলেও, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও বিস্তারিত আলাপ করতে পুতিন সম্মত আছেন বলে ক্রেমলিনের ঐ কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবরই পুতিনের দাবির বিরোধিতা করে বলেছেন, দখলকৃত এলাকায় রুশ সার্বভৌমত্ব মেনে নেবে না কিয়েভ এবং ন্যাটোতে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তাদেরই রয়েছে।

এই প্রতিবেদন তৈরি করার জন্য জেলেনস্কির কার্যালয়ে যোগাযোগ করে সাড়া পায়নি রয়টার্স।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর একাধিকবার পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে এবং বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ মস্কো সফরেও গেছেন। এরপরও শান্তি চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মনে করেন না পুতিন।

ক্রেমলিনের ওই কর্মকর্তা বলেন, পুতিনের কাছে ট্রাম্পের সঙ্গে সখ্যতার গুরুত্ব রয়েছে। উইটকফের সঙ্গেও তার ফলপ্রসূ আলাপ হয়েছে। তবে, প্রেসিডেন্টের কাছে রাশিয়ার স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে।

এ বিষয়ে মার্কিন সরকারের অবস্থান জানতে চাওয়া হলে, ইউক্রেন যুদ্ধের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কেবল হানাহানি বন্ধের চেষ্টা করে যাচ্ছেন। পুতিন যুদ্ধবিরতিতে সম্মত না হলে, তিনি নিষেধাজ্ঞা এবং শুল্কের করাল গ্রাসের মধ্যে পড়বেন।

আমার বার্তা/জেএইচ

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে তেলের বাণিজ্য করা ১৫টি প্রতিষ্ঠান এবং ১৪টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে দিল্লিতে ৮০৮ নিখোঁজ হয়েছেন। বার্তাসংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লি পুলিশের তথ্য

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার

বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে যা বলল ভারত

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

বিআরটিসি’র নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা গর্বের ও অহঙ্কারের

আইসিসি হারাতে পারে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি

ধামরাইয়ে রাইস মিল ডাকাতি: ৪ জন গ্রেপ্তার

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর

নানিবাড়ির মানুষের কাছে ভোট উপহার চাইলেন তারেক রহমান

দুই দলের প্রধানের পরস্পরবিরোধী বক্তব্য তাদের রাজনৈতিক কৌশল

ফেনীতে অনশন কর্মসূচির পর এসি ল্যান্ডকে নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি

বিটিভিতে নাহিদ ও মামুনুলের ভাষণ প্রচার রোববার, পরদিন তারেক ও শফিকুরের

আ.লীগের ভোটারদের ৩৭.৯% বিএনপিকে ৩৭% জামায়াতকে ভোট দিতে চান

বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না: মির্জা আব্বাস

কারাগার থেকে ভোট দিলেন সালমান, আনিসুল ও পলকসহ ভিআইপি বন্দিরা

জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির

তারেক রহমানের বরিশাল সফর: গতি ফিরেছে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান

চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: ডা. শফিকুর রহমান

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান