ই-পেপার শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আতঙ্ক, নিখোঁজ ৩৫ জন

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ০৯:৩৪
আপডেট  : ১৫ জুন ২০২৫, ০৯:৩৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আতঙ্ক, নিখোঁজ ৩৫ জন

ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে হাইফা ও তেল আবিব শহরও রয়েছে। মেডিকেল সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই নেট জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হোম ফ্রন্ট কমান্ড ধারণা করছে ৩৫ জন নিখোঁজ রয়েছে।

ওয়াই নেট আরও জানায়, ওই হামলায় আহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এছাড়া, তেল আবিবের দক্ষিণের শহর রেহোভোতে পৃথক একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

শনিবার রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার একটি হাইফার পূর্বে অবস্থিত আরব শহর তামরায় আঘাত হানে।

এতে পাঁচজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছিল চিকিৎসা সংস্থাগুলো।

রাত ১১টার কিছু পরেই হামলার সতর্কতা হিসেবে হোম ফ্রন্ট কমান্ড মোবাইল ফোনে অ্যালার্ট পাঠাতে শুরু করে, এবং বেশিরভাগ মানুষ তখন আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

তবে সাইরেন মূলত ইসরায়েলের উত্তর ও হাইফা এলাকায়ই বেজে ওঠে, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে।

একটি ক্ষেপণাস্ত্র তামরার একটি দুইতলা বাড়িতে সরাসরি আঘাত হানে, এতে পাঁচজন প্রাণ হারান এবং আরও পাঁচজন আহত হন।

তামরার বাসিন্দারা আগেই বোমা আশ্রয়কেন্দ্রের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আমার বার্তা/এমই

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য চুক্তি সই

যুক্তরাষ্ট্র ও তাইওয়ান একটি বড় ধরনের বাণিজ্য চুক্তিতে সই করেছে। এই চুক্তির আওতায় তাইওয়ানের পণ্যের

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত শুক্রবার (১৬ জানুয়ারি) দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে পাঁচ বছরের

সাময়িক বন্ধের পর ফের আকাশপথ খুলে দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশপথ  ফের খুলে দিয়েছে

বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে নিষিদ্ধ করার দাবি, কী করবে ফিফা?

মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করতে ফিফার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন দলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

রাবিতে ভর্তি যুদ্ধ শুরু, আসনপ্রতি লড়ছেন ৮২ জন

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তাব, যে সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে আফগান শিবিরে বড় দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

বিপিএল টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে যেভাবে

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

নোয়াখালীতে মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, দুই বন্ধু নিহত

উত্তরায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫

সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উদ্বেগ প্রকাশ

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য চুক্তি সই

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

১৬ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-এ, প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন

সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন বেগম জিয়া: খসরু

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে: অধ্যাপক আলী রীয়াজ