ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জর্ডানের রাজা

আমার বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬
আপডেট  : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজা দখল ও ফিলিস্তিনিদের জাতিগতভাবে বাস্তুচ্যুত করার বিতর্কিত পরিকল্পনার বিরোধিতায় আরব দেশগুলো একজোট। মঙ্গলবার হোয়াইট হাউজে আলোচনার পর রাজা আবদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে জর্ডানের দৃঢ় অবস্থান আমি পুনর্ব্যক্ত করেছি। এটি সমগ্র আরব বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

আব্দুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন এবং সেখানে মানবিক সংকট মোকাবিলাই সবার অগ্রাধিকার হওয়া উচিত। জর্ডানের এই নেতা জানান, ট্রাম্পের সঙ্গে তার গঠনমূলক বৈঠক হয়েছে এবং তারা জর্ডান-মার্কিন দীর্ঘদিনের অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছেন।

রাজা আবদুল্লাহ বলেন, দুই রাষ্ট্রের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত শান্তি অর্জনই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায়। তিনি বলেন, এজন্য মার্কিন নেতৃত্ব প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প একজন শান্তির মানুষ। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট সব পক্ষ এটিকে বজায় রাখতে কাজ করবে।

তিনি আরও বলেন, পশ্চিম তীরে উত্তেজনা কমাতে এবং সেখানে পরিস্থিতির অবনতি রোধে কাজ করার গুরুত্ব আমি তুলে ধরেছি। এর প্রভাব পুরো অঞ্চলের জন্য সুদূরপ্রসারী হতে পারে। আমরা অঞ্চলের সবার জন্য ন্যায়সঙ্গত ও ব্যাপক শান্তি অর্জনে আমাদের অংশীদারদের সাথে সক্রিয় ভূমিকা রাখতে থাকব।

ট্রাম্প বৈঠকের সময় বলেন, তিনি গাজাকে মার্কিন কর্তৃত্বের অধীনে নেবেন এবং গাজার মালিকানা নেওয়ার তার বিতর্কিত প্রস্তাব বাস্তবায়ন করবেন। তিনি বলেন, আমরা এটিকে খুব সঠিকভাবে পরিচালনা করব।

ট্রাম্প বলেন, মিসর নিজের গাজা পরিকল্পনা নিয়ে তার সাথে কাজ করার একটি পরিকল্পনা উপস্থাপন করবে। তিনি বলেন, মিসর সেই পরিকল্পনা নিয়ে আসবে। আমরা সৌদি আরবে গিয়ে আলোচনা করব কীভাবে প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের সাথে কাজ করা যায়।

জর্ডানের রাজা আবদুল্লাহকে গাজা দখল এবং এটিকে ভূমধ্যসাগরীয় রিসোর্টে পরিণত করার ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে স্পষ্ট মন্তব্য এড়িয়ে যান। তবে তিনি বলেন, গাজায় ক্যান্সার বা অন্যান্য রোগে আক্রান্ত ২ হাজার শিশুকে জর্ডান অবিলম্বে গ্রহণ করতে প্রস্তুত।

ট্রাম্পের গাজা পরিকল্পনা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরব দেশগুলোর পাশাপাশি জাতিসংঘও প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, জোরপূর্বক বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং এটি জাতিগত নির্মূলের শামিল।

আমার বার্তা/জেএইচ

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ