ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে ৪৪৪ সন্ত্রাসী হামলা, নিরাপত্তা বাহিনীর ৬৮৫ সদস্য নিহত

আমার বার্তা অনলাইন
৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬

নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের জন্য গত এক দশকের মধ্যে ২০২৪ সাল পাকিস্তানের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর। দেশটিতে এ বছর ৪৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৬৮৫ জন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর হামলায় পাকিস্তানে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ এক হাজার ৫১২ জনের প্রাণহানি ঘটেছে। এটি গত এক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। প্রতিদিন দেশটিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নভেম্বর মাসে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বেশি হামলা ও সংঘাতের ঘটনা ঘটেছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ২০২৪ সালে সংঘাত-সংশ্লিষ্ট দুই হাজার ৫৪৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে দুই হাজার ২৬৭ জন। এদের মধ্যে বেসামরিক, নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান তাদের নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করে। অন্যদিকে টিটিপিও পাকিস্তানে অনেক হামলার দায় স্বীকার করেছে।

চলতি মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এনিয়ে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে দেশ দুইটির মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা তুঙ্গে।

আমার বার্তা/জেএইচ

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

আগামী ২০২৫ সালর ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস

বাংলাদেশ ছাড়ছে ৯৫ ভারতীয়কে, বিনিময়ে দেশে আসবেন সেই জেলেরা

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে

মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি

মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়