ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের রাতেই বিজয়ীর নাম ঘোষণা চান ট্রাম্প

আমার বার্তা অনলাইন
০৫ নভেম্বর ২০২৪, ১২:৫১

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আজকের ভোটেই নির্ধারিত হবে কে যাচ্ছেন হোয়াইট হাউসে, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাধর এই দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ওপর বিশ্বরাজনীতি ও অর্থনীতি অনেকটা নির্ভরশীল হওয়ায় পুরো পৃথিবীর মানুষের নজর এখন এই নির্বাচনের দিকে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে শুরু হবে ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যায়। এবারের ভোটে মূল লড়াই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।

এদিকে ভোটগ্রহণ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাতেই বিজয়ীর ঘোষণা চান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের চাওয়া, সব ভোট গণনা শেষ হওয়ার আগেই বিজয়ী প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে হবে।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে হেরে যান।

আমার বার্তা/জেএইচ

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

আগামী ২০২৫ সালর ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস

বাংলাদেশ ছাড়ছে ৯৫ ভারতীয়কে, বিনিময়ে দেশে আসবেন সেই জেলেরা

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে

মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি

মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়