ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

অনলাইন ডেস্ক:
১২ জুন ২০২৪, ১২:০৮

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন এবং ৩০ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ১৫ ডিসেম্বর ১৯৮৪ সালে জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে কমিশন লাভ করেন তিনি। ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টের কমান্ড, ২৬ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেড কমান্ডার এবং আসাম রাইফেলসের (পূর্ব) ও ৯ কর্পসের ডিআইজি পদ।

লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দ্বিবেদী নর্দার্ন কমান্ডের ডিরেক্টর জেনারেল ইনফ্যান্ট্রি এবং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন শেষে তিনি সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ নিযুক্ত হন।

লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ইউএস আর্মি ওয়ার কলেজে অধ্যয়ন করেছেন। তিনি ডিএসএসসি ওয়েলিংটন এবং আর্মি ওয়ার কলেজ, মাউন্ট আবু থেকে কোর্স করেছেন। ইউএস আর্মি ওয়ার কলেজের এনডিসি সমমানের কোর্সে তাকে ‘বিশিষ্ট ফেলো’ উপাধিতে ভূষিত করা হয়।

এ ছাড়াও তার ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল, স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মিলিটারি সায়েন্সে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তাকে তিনটি জিওসি–ইন–সি কম্যান্ডেশন কার্ডও প্রদান করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

আগামী ২০২৫ সালর ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস

বাংলাদেশ ছাড়ছে ৯৫ ভারতীয়কে, বিনিময়ে দেশে আসবেন সেই জেলেরা

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে

মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি

মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়