ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

ডা.এম ইয়াছিন আলী
০৯ জুন ২০২৬, ১৪:৩৯
আপডেট  : ০৯ জুন ২০২৬, ১৪:৪৪

নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস যাঁদের আছে, তাঁরা এই তীব্র তাপপ্রবাহের সময় অস্বস্তিতে ভোগেন। অনেকে অসুস্থও হয়ে পড়তে পারেন। কিন্তু ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতাসহ নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত হাঁটা উচিত।

তাহলে এই গরমে কী করবেন?

তীব্র গরমে ব্যায়াম করা বা

হাঁটার সময় হিট স্ট্রোক,

পানিশূন্যতা বা অতিরিক্ত ক্লান্তির

ভাব হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ জন্য

কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি।

যা করবেন

ব্যায়ামের আগে, মাঝখানে ও পরে প্রচুর পানি পান

করতে হবে। বেশি ঘাম হলে ইলেকট্রোলাইটযুক্ত

পানীয় (যেমন ওআরএস, লেবু-লবণপানি) পান করা

ভালো। তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করুন।

পাতলা, ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরুন,

যাতে গরম কম লাগে। সুতির কাপড় বেশি উপযোগী,

কারণ এটি ঘাম শোষণ করে নেয়।

কখন ও কোথায় ব্যায়াম করবেন

ব্যায়াম করার জন্য সঠিক সময় নির্বাচন করতে হবে।

ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত অথবা

সন্ধ্যার পর অপেক্ষাকৃত শীতল আবহাওয়ায় ব্যায়াম

করুন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদ

সবচেয়ে বেশি থাকে; এ সময় ব্যায়াম করা এড়িয়ে

চলুন। সম্ভব হলে ছায়াযুক্ত পার্কে বা ঘরের মধ্যে

অথবা শীতাতপ নিয়ন্ত্রিত জিমে ব্যায়াম করুন।

খোলা জায়গায় ব্যায়াম করলে সঙ্গে টুপি, ছাতা বা

রোদচশমা রাখতে পারেন। ব্যায়ামের

আগে হালকা খাবার খান। ভারী

খাবার এড়িয়ে চলতে হবে।

তরমুজ, শসা, ডাব ইত্যাদি

পানিশূন্যতা রোধে সহায়ক।

সতর্কতা

যাঁদের উচ্চরক্তচাপ, হৃদরোগ

বা শ্বাসকষ্ট আছে, তাঁরা বিশেষ

সতর্কতা অবলম্বন করুন।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ

নিন। নিজের শরীরের সংকেত

শুনুন। মাথা ঘোরা, বমি ভাব,

দুর্বলতা, ঘন ঘন ঘাম হওয়া বা ঘাম বন্ধ হয়ে

যাওয়া—এসব হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে।

সঙ্গে সঙ্গে বিশ্রাম নিন ও পানি পান করুন। বেশি

ক্লান্ত লাগলে ব্যায়াম বন্ধ করে ছায়াযুক্ত ঠান্ডা

জায়গায় বিশ্রাম নিন। ব্যায়ামের পর ঠান্ডা পানি

দিয়ে হাত-মুখ ধুয়ে নিতে পারেন। ঘরে ফিরে

ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন। একটু বিশ্রাম নিয়ে

গোসল করে নিন।

#

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার

সময়ে সতর্কতা

ডা.এম ইয়াছিন আলী

নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস যাঁদের

আছে, তাঁরা এই তীব্র তাপপ্রবাহের

সময় অস্বস্তিতে ভোগেন। অনেকে

অসুস্থও হয়ে পড়তে পারেন। কিন্তু

ডায়াবেটিস,

হৃদরোগ,

স্থূলতাসহ নানা রোগে আক্রান্ত

ব্যক্তিদের নিয়মিত হাঁটা উচিত। তবে চিকিৎসা এর পরামর্শ ও নিয়ম নীতি মেনে।

তাহলে এই গরমে কী করবেন?

তীব্র গরমে ব্যায়াম করা বা

হাঁটার সময় হিট স্ট্রোক,

পানিশূন্যতা বা অতিরিক্ত ক্লান্তির

ভাব হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ জন্য

কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি।

যা করবেন

ব্যায়ামের আগে, মাঝখানে ও পরে প্রচুর পানি পান

করতে হবে। বেশি ঘাম হলে ইলেকট্রোলাইটযুক্ত

পানীয় (যেমন ওআরএস, লেবু-লবণপানি) পান করা

ভালো। তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করুন।

পাতলা, ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরুন,

যাতে গরম কম লাগে। সুতির কাপড় বেশি উপযোগী,

কারণ এটি ঘাম শোষণ করে নেয়।

কখন ও কোথায় ব্যায়াম করবেন

ব্যায়াম করার জন্য সঠিক সময় নির্বাচন করতে হবে।

ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত অথবা

সন্ধ্যার পর অপেক্ষাকৃত শীতল আবহাওয়ায় ব্যায়াম

করুন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদ

সবচেয়ে বেশি থাকে; এ সময় ব্যায়াম করা এড়িয়ে

চলুন। সম্ভব হলে ছায়াযুক্ত পার্কে বা ঘরের মধ্যে

অথবা শীতাতপ নিয়ন্ত্রিত জিমে ব্যায়াম করুন।

খোলা জায়গায় ব্যায়াম করলে সঙ্গে টুপি, ছাতা বা

রোদচশমা রাখতে পারেন। ব্যায়ামের

আগে হালকা খাবার খান। ভারী

খাবার এড়িয়ে চলতে হবে।

তরমুজ, শসা, ডাব ইত্যাদি

পানিশূন্যতা রোধে সহায়ক।

সতর্কতা

যাঁদের উচ্চরক্তচাপ, হৃদরোগ

বা শ্বাসকষ্ট আছে, তাঁরা বিশেষ

সতর্কতা অবলম্বন করুন।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ

নিন। নিজের শরীরের সংকেত

শুনুন। মাথা ঘোরা, বমি ভাব,

দুর্বলতা, ঘন ঘন ঘাম হওয়া বা ঘাম বন্ধ হয়ে

যাওয়া—এসব হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে।

সঙ্গে সঙ্গে বিশ্রাম নিন ও পানি পান করুন। বেশি

ক্লান্ত লাগলে ব্যায়াম বন্ধ করে ছায়াযুক্ত ঠান্ডা

জায়গায় বিশ্রাম নিন। ব্যায়ামের পর ঠান্ডা পানি

দিয়ে হাত-মুখ ধুয়ে নিতে পারেন। ঘরে ফিরে

ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন। একটু বিশ্রাম নিয়ে

গোসল করে নিন।এভাবেই সতর্কতা অবলম্বন করে কাজ গুলো করা ভালো। প্রয়োজনে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শ ও নিয়ে রাখতে পারেন।

লেখক: ডা. এম ইয়াছিন আলী

চেয়ারম্যান ও চীফ কনসালটেন্ট

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল

ধানমন্ডি, ঢাকা

হটলাইন: ০১৭১৭-০৮৪২০২

Email: [email protected]

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯২: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটভাটা ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ডাকাতিতে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে হত্যা

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ: বিএসইসি চেয়ারম্যান

টেকনাফে অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম প্রধান অংশীদার: তথ্যমন্ত্রী

সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

দুর্যোগের স্থায়ী সমাধান করতে চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে?

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৩ শিশুর মৃত্যু

অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের গল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কি চলতি মাসেই

শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি