ই-পেপার শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৯

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে– এ অভিযোগ তুলে আন্দোলন প্রত্যাহার করে অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি রয়েছে, তাই এমন সময় রোগীসেবা থমকে যাওয়া কোনোভাবেই কাম্য নয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মাদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোগীসেবার স্বার্থে সবাইকে দায়িত্বে ফেরার অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতির কারণে সরকারি হাসপাতালগুলোতে জরুরি ও নিয়মিত সেবার গতি কমে গেছে। এরফলে রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধসংশ্লিষ্ট সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের অবিলম্বে কর্মসূচি প্রত্যাহার করে দায়িত্বে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি– দশম গ্রেড বাস্তবায়ন, ইতোমধ্যে অগ্রগতি পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোভাবও ইতিবাচক এবং তারা সক্রিয়ভাবে বিষয়টি এগিয়ে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে দাবি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন। আলোচনা ‘ফলপ্রসূভাবে’ এগোলেও পরে তারা কর্মবিরতি অব্যাহত রাখায় মন্ত্রণালয় হতাশা প্রকাশ করে।

মন্ত্রণালয়ের ভাষায়, রোগীদের জিম্মি করে আন্দোলন চালিয়ে যাওয়া স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইতিবাচক সমাধান প্রক্রিয়া চলমান থাকায় আন্দোলনের যৌক্তিকতা আরও কমে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হলে তা জনস্বার্থের বিরুদ্ধে চলে যায়। তাই কর্মবিরতি না তুলে সেবা বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করলে সরকারের পক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।

আমার বার্তা/এল/এমই

শীতকালে সুস্থ থাকতে এই ৪ ফল খেতে পারেন

শীতকালে রুক্ষতার পাশাপাশি অনেকেরই সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হচ্ছেন। এর বাইরেও শীতের বৈরী আবহাওয়া ত্বকের

ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে রিপোর্ট স্বাক্ষর নীতি ‘বৈষম্যমূলক’

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর করার ক্ষেত্রে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নতুন নির্দেশনাকে

প্রতিরোধ ও নিরাময়মুখী গবেষণায় গুরুত্বারোপ বিএমইউ ভিসির

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) থিসিস, গবেষণাপত্র ও গবেষণা প্রতিবেদন লেখায় গুণগত মান নিশ্চিত করতে ফেজ-বি

দেশেই চালু হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টসহ বিশ্বমানের গ্যাস্ট্রো চিকিৎসা

লিভার ট্রান্সপ্লান্টের মতো জটিল ও ব্যয়বহুল চিকিৎসার জন্য এতদিন দেশের রোগীদের বিদেশমুখী হতে হলেও সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

কিশোরদের জন্য এআই চরিত্রের ব্যবহার বন্ধ করছে মেটা

দেশের এক ইঞ্চি পরিমাণ সম্মান কারও কাছে বন্ধক দেবো না: জামায়াত আমির

রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ আটক ১৮

চুরি-ডাকাতি রোধে মাঝ নদীতে বাঁশের বেড়া

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক

যশোর কারাগার থেকে ভোট দেবেন ১২৯ জন কারাবন্দি

ট্রাম্পের শান্তি পরিষদের অর্ধেক সদস্যই যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায়

পটুয়াখালীতে কৃষক লীগের নেতা সহ বিএনপিতে যোগ দিলেন ৩০ জন

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

দুই দশক পর নানা বাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

বিজয় ছিনিয়ে আনতে যুবকদের তৈরি থাকার আহ্বান জামায়াতের আমিরের

চীন কানাডাকে এক বছরের মধ্যে গিলে খাবে: ডোনাল্ড ট্রাম্প

ঊনসত্তরের গণঅভ্যুত্থানই স্বাধীনতার পথ তৈরি করেছে: প্রধান উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যে কোনো ধরণের হামলাকে সর্বাত্মক যুদ্ধ বিবেচনা করবে ইরান

২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা