ই-পেপার শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩

দেশে ডেঙ্গুজ্বরে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৩ জন

আমার বার্তা অনলাইন:
২৫ নভেম্বর ২০২৫, ১৭:০৯

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৩ জন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ৪৭ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৬৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ৯৪৯ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯১ হাজার ৬০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬৭ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আমার বার্তা/এমই

শীতকালে সুস্থ থাকতে এই ৪ ফল খেতে পারেন

শীতকালে রুক্ষতার পাশাপাশি অনেকেরই সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হচ্ছেন। এর বাইরেও শীতের বৈরী আবহাওয়া ত্বকের

ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে রিপোর্ট স্বাক্ষর নীতি ‘বৈষম্যমূলক’

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর করার ক্ষেত্রে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নতুন নির্দেশনাকে

প্রতিরোধ ও নিরাময়মুখী গবেষণায় গুরুত্বারোপ বিএমইউ ভিসির

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) থিসিস, গবেষণাপত্র ও গবেষণা প্রতিবেদন লেখায় গুণগত মান নিশ্চিত করতে ফেজ-বি

দেশেই চালু হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টসহ বিশ্বমানের গ্যাস্ট্রো চিকিৎসা

লিভার ট্রান্সপ্লান্টের মতো জটিল ও ব্যয়বহুল চিকিৎসার জন্য এতদিন দেশের রোগীদের বিদেশমুখী হতে হলেও সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শুল্কের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত

যুদ্ধ বন্ধে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়ায় কুয়াশার আভাস

ফরিদপুরে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

‘স্বাধীনতার ৫৪ বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসন পায়নি’

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

বিগ ব্যাশের অভিষেক আসরে যেমন খেললেন রিশাদ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

প্রবাসীসহ ৬১ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন নোয়াখালীতে

ঢাবির ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

কিশোরদের জন্য এআই চরিত্রের ব্যবহার বন্ধ করছে মেটা

দেশের এক ইঞ্চি পরিমাণ সম্মান কারও কাছে বন্ধক দেবো না: জামায়াত আমির

রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ আটক ১৮

চুরি-ডাকাতি রোধে মাঝ নদীতে বাঁশের বেড়া

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক

যশোর কারাগার থেকে ভোট দেবেন ১২৯ জন কারাবন্দি