ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

একদিন সব ছেড়ে যেতে হয়: ফারিণ

আমার বার্তা অনলাইন:
২৭ আগস্ট ২০২৬, ১২:১৫

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে তাসনিয়া ফারিণ নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করি নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও তার সরব উপস্থিতি সবসময়ই অনুরাগীদের নজর কাড়ে। তবে এবার কোনো নতুন কাজ বা গ্ল্যামারাস লুক নয়, জীবনের এক গভীর ও অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আবেগঘন এক বার্তায় ভক্তদের অনুভূতির সাগরে ভাসালেন এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় জীবনের ক্ষণস্থায়িত্ব ও সম্পর্কের অসারতা তুলে ধরে ফারিণ লিখেছেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না।’

একদিন সবকিছু ছেড়ে যেতে হয় উল্লেখ করে এ অভিনেত্রী আরও বলেন, ‘আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’

ভক্ত-অনুরাগীদের অনেকেই ফারিণের এই ভাবনার সঙ্গে একমত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘এটা একটা চরম সত্য কথা লিখেছেন। বাস্তবতা হচ্ছে, আমরা অনেক কিছু জেনেও মানি না।’ আরেকজনের ভাষ্যে, ‘বাস্তব কথা বলেছেন।’

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়া।

রহস্যময় লালপরী নিয়ে নতুন নাটকে স্পর্শিয়া

পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত