ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনার জয়ে গ্যালারিতে মেতে উঠলেন নাদিয়া-নাঈম

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১১:৪৭
আপডেট  : ১৭ জুন ২০২৬, ১৫:০০
আর্জেন্টিনার জয়ে গ্যালারিতে মেতে উঠলেন তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আর প্রিয় দলের এমন দাপুটে ও বড় বিজয়ের মুহূর্ত গ্যালারিতে বসেই উদযাপন করলেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম।

ঐতিহাসিক এই মুহূর্তটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নাদিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ উপভোগের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

যেখানে দারুণভাবে ফুটে উঠেছে এই তারকা দম্পতির বিশ্বকাপ ফুটবল খেলা উদযাপনের আনন্দঘন মুহূর্ত। ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে নাদিয়া লিখেছেন, ‘ইয়েসসসসস আমরা এখানে আছি, আর্জেন্টিনা। আর্জেন্টিনা ২- আলজেরিয়া ০। লিওনেল মেসি।’

শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার কট্টর সমর্থক হওয়ায় নাদিয়া গায়ে জড়িয়েছেন প্রিয় দলের জার্সি। অন্যদিকে নাঈম প্রিয় দলের জার্সি না পরলেও, স্ত্রীর প্রিয় দলের পতাকার রঙকে প্রাধান্য দিয়ে পরেছেন আকাশী রঙের টি-শার্ট।

গ্যালারিতে বসে আর্জেন্টিনার প্রতিটি মুহূর্তকে এই তারকা দম্পতি যেভাবে উপভোগ করেছেন, তা ভক্তদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে। মাঠের ফুটবল উন্মাদনার পাশাপাশি এই যুগলের এমন সাবলীল উদযাপন এখন সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

আমার বার্তা /জেএইচ

কয়েকজনের জন্য আমরা অনেক কথা শুনি: শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়েও সরব থাকেন। সম্প্রতি একটি বেসরকারি

সংগীতের সুর ছড়িয়ে বিশ্বমঞ্চে ‘মুসাফির সুফিয়ানা’

কক্সবাজারের সমুদ্র সৈকতের স্নিগ্ধ বাতাস থেকে সুরের নেশা নিয়ে ঢাকা এসেছিলেন পারভেজ খান। ছোটবেলা থেকেই

ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম: আলিয়া

বলিউডের প্রভাবশালী পরিবারে জন্ম। অভিনয়ে আসার ক্ষেত্রে সুবিধা তো পেয়েছেন বটে। কিন্তু পোক্ত অবস্থান গড়ে

জয়ের আনন্দে যা বললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। কিংবদন্তি লিওনেল মেসির হ্যাটট্রিক গোলের উচ্ছ্বাস-উন্মাদনা আছড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলায় ৩৫ জন নিহত

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

আইডিআরএ'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মীর নাদিয়া নিভিন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা