ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বয়স মানদণ্ড হলে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই হওয়া উচিত: তাপসী পান্নু

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১১:৩৪

শোবিজ দুনিয়ায় নায়িকাদের বয়স নিয়ে চর্চা যেন এক চিরন্তন সত্য। একটা নির্দিষ্ট বয়সের পর ‘আর কি নায়িকা হওয়া যাবে?’ এমন বাঁকা কথা শুনতে হয়েছে বহু প্রথম সারির অভিনেত্রীকে। চমৎকার অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও কেবল বয়সের অজুহাতে অনেক ভালো ভালো চরিত্র হাতছাড়া হয়েছে অনেকের। এবার বলিউডের এই বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অক্ষয় কুমাররা যুগের ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন। এখনো শুধু তাদের নামেই প্রেক্ষাগৃহে দর্শক যায়, ছবি সুপারহিট হয়। অথচ নায়িকাদের বেলায় চিত্রটা একদম উল্টো। সেখানে সুযোগের আকাশটা বড্ড ছোট। এবার এই বৈষম্য নিয়েই নিজের ক্ষোভ উগরে দিলেন তাপসী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেন এই অভিনেত্রী। তাপসী জানান, যখন তিনি বলিউডে পা রাখেন, তখন তার বয়স ছিল ২০-র কোঠায়। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে পেতে কেটে গেছে দীর্ঘ তিন থেকে চার বছর।

স্মৃতিচারণ করে তাপসী বলেন, ‘শুরুর দিকে আমাকে এতটাই সংগ্রাম করতে হয়েছে যে, যত দিনে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি একটু শক্ত করতে পেরেছি, তত দিনে আমার বয়স ৩০ পার হয়ে গেছে। এরপর যখন কোনো চরিত্রের জন্য যেতাম, কেউ কেউ বলতেন-এই চরিত্রের জন্য আরও কম বয়সী মেয়ে দরকার। কিন্তু এমনটা তো পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে কখনো হতে দেখি না।’

ক্যারিয়ারের একটা লম্বা সময় জুড়ে এই বৈষম্য ও অবহেলা তাকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা দিয়েছে বলেও জানান তাপসী। তবে অতীতের সেই ক্ষত কাটিয়ে এখন অনেকটাই পরিপক্ব তিনি।

আমার বার্তা /জেএইচ

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী স্নিগ্ধার মামলা

আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

বাংলাদেশের সিনেমায় ‘পাখি’খ্যাত সেই মধুমিতা সরকার

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। একটি ধারাবাহিক নাটকে পাখি চরিত্রে অভিনয় করে তিনি দুই

শুটিং এখন হলে অভিনয়ের ভাবনাটা অন্যরকম হতে পারত

পাঁচ দশক আগে, স্বাধীনতা যুদ্ধের সময় দেশের ফুটবল অঙ্গনের চিত্র কেমন ছিল, তারই চিত্রায়ণ হতে

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি কাহানির নতুন কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলিতে নিহত ২, আহত ৫ জন

প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

ফেনী সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়: মিরাজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক

পর্দা নামছে নতুন কুঁড়ি স্পোর্টসের, বিকালে সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান

২৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

বাহরাইন গ্রাঁ প্রি এফ১ রেস আয়োজন করবে মালয়েশিয়া

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে