ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

আমার বার্তা অনলাইন:
০৪ মে ২০২৬, ১৭:৪২

গত বছরের নভেম্বরে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের জীবন আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। দীর্ঘ প্রতীক্ষার পর একরত্তি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। মা হওয়ার পর থেকে নিজেকে অনেকটা আড়ালেই রেখেছিলেন ক্যাটরিনা। তবে দীর্ঘ বিরতি আর মাতৃত্বকালীন ছুটির রেশ কাটিয়ে অবশেষে ভিকির হাত ধরে ক্যামেরার সামনে ধরা দিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ভিকি-ক্যাটরিনা। সেখানে দেখা যায়, বাদামি রঙের জ্যাকেটে ভিকি ছিলেন ক্যাজুয়াল লুকে, আর ক্যাটরিনার পরনে ছিল একটি কালো রঙের স্টাইলিশ ওভারকোট। মা হওয়ার পর অভিনেত্রীর চেহারায় যেন এক নতুন আভা খেলা করছে।

তার ফিটনেস এবং স্নিগ্ধতা দেখে নেটিজেনরা রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই একজন লিখেছেন, ‘অসাধারণ লাগছে! তাকে দেখে মনেই হচ্ছে না যে তিনি নতুন মা হয়েছেন।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘সবচেয়ে সুন্দর বাবা-মা।’ মা হওয়ার আগের যাত্রাটি বেশ ব্যক্তিগতভাবেই উপভোগ করেছেন ক্যাটরিনা।

২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে তারা গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন। তখন এই দম্পতি লিখেছিলেন, ‘আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু করতে চলেছি।’ এদিকে, বাবা হওয়ার অনুভূতি নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশলও।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-র একটি অনুষ্ঠানে অভিনেত্রী নেহা ধুপিয়া ভিকির কাছে নতুন বাবা হওয়ার অভিজ্ঞতা জানতে চান। জবাবে ভিকি বলেন, ‘আমার ছেলের বয়স মাত্র তিন মাস। এই বয়সের একটি শিশুর জন্য বাবার করার মতো খুব বেশি কাজ থাকে না। আমি শুধু ওকে উৎসাহিত করছি আর ওর বড় হওয়ার অপেক্ষায় আছি, যাতে ওর বেড়ে ওঠায় আরও বেশি অবদান রাখতে পারি।’

আমার বার্তা/এমই

জীবনে কঠিন হয়ে উঠেছে, এমন প্রত্যাশা করিনি: রিয়া চক্রবর্তী

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নানা ঝড় বয়ে গেছে রিয়া চক্রবর্তীর ওপর দিয়ে।

মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না কাজ করার জন্য: মধুরিমা বসাক

টানা এক বছর রূপালি পর্দা কিংবা ওটিটির কোথাও দেখা মেলেনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা। হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত

বিচ্ছেদ ঘোষণার মাঝেই কানে ফুরফুরে মেজাজে মৌনী

বলিউড ও টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের চার বছরের সংসার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হবে: বিমানমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পেছনে মোটরসাইকেলের শব্দ মানেই ভয়! ঢাকাজুড়ে নতুন আতঙ্ক ফ্যামিলি ছিনতাই চক্র

টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর!

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী